ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী Logo আনন্দঘন পরিবেশে দৈনিক বাংলাভূমির বার্ষিক নৌকা ভ্রমণ অনুষ্ঠিত Logo দলকে শক্তিশালী করতে কালিয়াকৈর পৌর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

গাজীপুর সদর উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও আলোচনা সভা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

আক্তার হোসাইনঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  মঙ্গলবার ( ০১ সেপ্টেম্বর) গাজীপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সদস্যসচিব আবুবকর ছিদ্দিক।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক আদর্শ এবং গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুধু রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ না রেখে জনকল্যাণ ও পরিবেশ সুরক্ষার সঙ্গে সম্পৃক্ত করা প্রয়োজন। এরই অংশ হিসেবে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। একই সঙ্গে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভবিষ্যতেও রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন রিজভী, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম সিকদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইউনুস আলীসহ সদর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন

error: Content is protected !!

গাজীপুর সদর উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও আলোচনা সভা

আপডেট সময় ০৬:১৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬