ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী Logo আনন্দঘন পরিবেশে দৈনিক বাংলাভূমির বার্ষিক নৌকা ভ্রমণ অনুষ্ঠিত Logo দলকে শক্তিশালী করতে কালিয়াকৈর পৌর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

গাজীপুরে সড়ক দুর্ঘটনার পর ২ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, হামলারও দাবি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৫৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

গাজীপুরে ছেলের বিয়ের কেনাকাটা করতে পরিবারের সদস্যদের নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন গ্রিন টিভির গাজীপুর জেলা প্রতিনিধি নাসির উদ্দিন। দুর্ঘটনায় তিনি ও তাঁর পরিবারের কয়েকজন সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় গাড়িতে থাকা ২ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া এবং পরবর্তীতে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।

জানা গেছে, ছেলের বিয়ের কেনাকাটার জন্য নাসির উদ্দিন তাঁর পরিবারের সদস্যদের নিয়ে গাজীপুরের বাইপাস এলাকা থেকে গাউছিয়ার উদ্দেশে রওনা দেন। পথে দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটের দিকে তাঁদের বহনকারী প্রাইভেটকারটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়িতে থাকা তাঁর মা, সন্তানসহ পরিবারের সদস্যরা আহত হন। নাসির উদ্দিনও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, দুর্ঘটনার পর গাড়ির ভেতরে থাকা ২ লাখ ২০ হাজার টাকা এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি নিয়ে যান। এ ঘটনার ভিডিও ফুটেজ ক্যামেরায় ধারণ করা হয়েছে বলেও অভিযোগকারীর দাবি।

ঘটনার খবর পেয়ে বাসন থানার এসআই সারোয়ার ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি ঘটনাস্থলের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করেন। পরে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, ইমরান নামে এক ব্যক্তির নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল পরবর্তীতে হামলা চালায়। এ ঘটনায় নিরাপত্তাহীনতার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে অভিযোগকারী পক্ষ ঘটনার সুষ্ঠু তদন্ত, ভিডিও ফুটেজ পর্যালোচনা করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

এদিকে, আহত সাংবাদিক নাসির উদ্দিন ও তাঁর পরিবারের সদস্যদের দ্রুত সুস্থতার জন্য সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন

error: Content is protected !!

গাজীপুরে সড়ক দুর্ঘটনার পর ২ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, হামলারও দাবি

আপডেট সময় ০৩:৫৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬