
নগরীর পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য সুরক্ষায় গাজীপুর সিটি করপোরেশনের নিয়মিত বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। নগরজুড়ে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে করপোরেশনের কার্যক্রমের পাশাপাশি নাগরিকদেরও নিজ নিজ বসতি ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
প্রশাসক বলেন, “গাজীপুর সিটি করপোরেশনজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। একই সঙ্গে নিজ নিজ বসতি ও কর্মস্থলের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নগরবাসীকে অনুরোধ করা হয়েছে।”
তিনি বলেন, পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সিটি করপোরেশনের উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সিটি করপোরেশন কর্তৃপক্ষের আহ্বান, নগরবাসী যেন নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলেন এবং নিজ নিজ বসতি ও কর্মস্থলের চারপাশ পরিষ্কার রাখেন। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে গাজীপুরকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
নিজস্ব সংবাদ : 


















