ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার: ভাওয়ালগড় ইউপি চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে বিএনপি নেতা আবু বকর সিদ্দিক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

আক্তার হোসাইনঃ গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক সফল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু বকর সিদ্দিককে ঘিরে ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচন নিয়ে স্থানীয় রাজনীতির মাঠে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। ২০১৮ সালের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন তিনি। এরপর টানা পাঁচ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও জনসেবায় বিশেষ অবদান রেখে জনগণের ব্যাপক আস্থা অর্জন করেন।

সরেজমিনে জানা গেছে, চেয়ারম্যান পদে সফলভাবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা ও স্থানীয় রাজনীতিতে সুসংগঠিত ভূমিকার কারণে তিনি তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে পছন্দের শীর্ষে রয়েছেন। ইউনিয়নের রাস্তাঘাট সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, নাগরিক সেবায় স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে তিনি এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

আবু বকর সিদ্দিক বলেন, “২০১৮ সালে ভাওয়ালগড়বাসী ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে সেবা করার সুযোগ দিয়েছিলেন। পাঁচ বছর সততা ও নিষ্ঠার সাথে জনগণের পাশে থেকে কাজ করেছি। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বার্তা জনগণের কাছে পৌঁছে দিয়ে আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। দল ও জনগণ পুনরায় সুযোগ দিলে ভাওয়ালগড়কে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন গঠনে আত্মনিয়োগ করব।”

স্থানীয় নেতাকর্মীরা জানান, পাঁচ বছরের সফল প্রশাসনিক অভিজ্ঞতা এবং বিএনপির সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় রাখায় ভাওয়ালগড় ইউনিয়নের রাজনৈতিক সমীকরণে আবু বকর সিদ্দিক অত্যন্ত মজবুত অবস্থানে রয়েছেন। আসন্ন নির্বাচনকে ঘিরে তাঁর এই অগ্রণী উপস্থিতি এলাকা জুড়ে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার: ভাওয়ালগড় ইউপি চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে বিএনপি নেতা আবু বকর সিদ্দিক

আপডেট সময় ১১:২২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬