ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী Logo আনন্দঘন পরিবেশে দৈনিক বাংলাভূমির বার্ষিক নৌকা ভ্রমণ অনুষ্ঠিত Logo দলকে শক্তিশালী করতে কালিয়াকৈর পৌর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

দলকে শক্তিশালী করতে কালিয়াকৈর পৌর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানের মধ্য দিয়ে গাজীপুরের কালিয়াকৈর পৌর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কালিয়াকৈর বাজারের ডাকবাংলো সংলগ্ন মাঠে পৌর বিএনপির ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক মো. মাহমুদ সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ও গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।

প্রধান অতিথির বক্তব্যে ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে সুসংহত করতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং জনগণের পাশে দাঁড়ানোর মাধ্যমে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে।

তিনি বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির মূল শক্তি। তাই দলের প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। ব্যক্তিগত মতপার্থক্য ভুলে দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, কালিয়াকৈর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে বিএনপির কার্যক্রম আরও গতিশীল করতে হবে। জনগণের সমস্যা ও প্রত্যাশার কথা শুনে তাদের পাশে দাঁড়াতে হবে। দলকে সুসংগঠিত করার পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সিকদার ও সদস্য সচিব আলহাজ্ব এম আনোয়ার হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ দুলাল, সুবির আহমেদ কছিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বর্ধিত সভায় আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম, দলীয় কর্মসূচি সফল করা এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত নেতাকর্মীরা দলীয় ঐক্য বজায় রেখে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন

error: Content is protected !!

দলকে শক্তিশালী করতে কালিয়াকৈর পৌর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৩:৪৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬