
গাজীপুরে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক বাংলার নবকণ্ঠ পত্রিকার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর মহানগরীর প্রধান ডাকঘরসংলগ্ন ইকবাল কুটিরে এ অনুষ্ঠানের আয়োজন করেন পত্রিকাটির গাজীপুর জেলা প্রতিনিধি মো. নাসির উদ্দিন।
অনুষ্ঠানে সাপ্তাহিক সারাজাহান পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এম এ ফিরোজ লাভলুর সভাপতিত্বে এবং সাংবাদিক মজিবুর রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন দৈনিক বাংলাভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম আজহার, দৈনিক মুক্ত বলাকা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আলমগীর হোসেন, সাংবাদিক মনির, এস টিভির জসিম, সাংবাদিক লোকমান হোসেন পনির ও দৈনিক সরেজমিন বার্তার গাজীপুর প্রতিনিধি হাফিজুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সংবাদপত্রের দীর্ঘ পথচলা শুধু প্রতিষ্ঠানের সাফল্য নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা ও আস্থা। মানুষের কথা বলা, সমাজের অসংগতি তুলে ধরা এবং সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়ার মধ্য দিয়েই একটি গণমাধ্যম তার দায়িত্ব পালন করে।
তারা আরও বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ হিসেবে মানুষের অধিকার, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে। বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যমকে মানুষের আস্থা ধরে রাখতে হবে। তারা দৈনিক বাংলার নবকণ্ঠের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানের আয়োজক ও দৈনিক বাংলার নবকণ্ঠের গাজীপুর জেলা প্রতিনিধি মো. নাসির উদ্দিন বলেন, পাঠক ও সহকর্মীদের ভালোবাসা এবং সহযোগিতায় পত্রিকাটি দীর্ঘ পথ অতিক্রম করেছে। আগামী দিনেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের আস্থা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক কণ্ঠবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক জানে এ আলম, আনন্দ টিভির গাজীপুর জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, দৈনিক ভোরের আলো পত্রিকার বার্তা সম্পাদক বিপুল বৈরাগী বিপ্লব, সাপ্তাহিক আদর্শবাণী পত্রিকার বার্তা সম্পাদক রেজাউল করিম মোল্লা, সাপ্তাহিক সারাজাহান পত্রিকার বার্তা সম্পাদক মো. রাকিব হোসেন, দৈনিক ভোরের আকাশ পত্রিকার গাজীপুর প্রতিনিধি নুরুল ইসলাম সবুজ, ডেইলি প্রেজেন্ট টাইমস এর আতিকুর রহমান আতিক, সাংবাদিক রাজু, জয়, শামীম সরদার , আব্দুল আলীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও শুভানুধ্যায়ী।
আলোচনা সভা শেষে অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
নিজস্ব সংবাদ : 


















