ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

গাজীপুর দেশের শিল্প অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: জেলা প্রশাসক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

গাজীপুর দেশের শিল্পায়নের অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে আরও শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। সর্বশেষ অর্থনৈতিক শুমারির তথ্য অনুযায়ী, জেলায় প্রায় চার লাখ অর্থনৈতিক ইউনিটে ২৫ লাখেরও বেশি মানুষ কর্মরত রয়েছেন। ফলে জাতীয় অর্থনীতিতে উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে গাজীপুরের অবদান আরও সুস্পষ্ট হয়ে উঠেছে।

সোমবার (১৫ জুন) গাজীপুরের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক শুমারি ২০২৪-ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার’-এ এসব তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।

সেমিনারে উপস্থাপিত তথ্যমতে, গাজীপুর জেলায় বর্তমানে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিট রয়েছে এবং এসব প্রতিষ্ঠানে কর্মরত জনবলের সংখ্যা ২৫ লাখ ৩০ হাজার। দেশের শিল্প ও উৎপাদন খাতের অন্যতম কেন্দ্র হিসেবে জেলার এই অবস্থান জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, অর্থনৈতিক শুমারিকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ের ছোট দোকানগুলোকেও কার্যকরভাবে শুমারির আওতায় আনা প্রয়োজন। একই সঙ্গে সাধারণ মানুষের কাছে শুমারির গুরুত্ব সহজভাবে তুলে ধরতে জরিপে ব্যবহৃত ভাষা ও পরিভাষা আরও বোধগম্য হওয়া উচিত বলে তিনি মত দেন।

তিনি বলেন, শক্তিশালী ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাত এবং ব্যাপক শিল্পায়নের কারণে গাজীপুর আজ দেশের শিল্প অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত হয়েছে।

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজিরের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম এবং জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মাহনুমা খানম।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, অর্থনৈতিক শুমারির তথ্য-উপাত্ত ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, বিনিয়োগ সম্প্রসারণ এবং কর্মসংস্থানমুখী নীতি প্রণয়নে কার্যকর ভিত্তি হিসেবে কাজ করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

গাজীপুর দেশের শিল্প অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: জেলা প্রশাসক

আপডেট সময় ০৪:৩৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬