ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

গাজীপুরে ওএমএস ডিলারকে হেয়প্রতিপন্ন করতে পরিকল্পিত অপচেষ্টা, ডিলার পয়েন্ট বন্ধে জনদুর্ভোগ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের বটতলা ওএমএস ডিলার পয়েন্টকে কেন্দ্র করে সম্প্রতি সৃষ্ট বিতর্ক নতুন মোড় নিয়েছে। সংশ্লিষ্ট ঘটনায় সরেজমিন অনুসন্ধান ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ডিলার ওমর ফারুককে হেয়প্রতিপন্ন করতে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচারে জড়িয়েছে বলে অভিযোগ উঠেছে।

গত ১ জুন ডিলার ওমর ফারুকের ওএমএস পণ্যবাহী ট্রাক জেলা খাদ্য গোদাম থেকে আটা ও চাল সরবরাহ করতে যায়। তবে ঈদুল আজহার পর প্রথম কার্যদিবসে মিল থেকে পর্যাপ্ত আটা সরবরাহ না পাওয়ায় সরকারি বরাদ্দ অনুযায়ী ৪০ বস্তা আটার পরিবর্তে মাত্র ১২ বস্তা আটা এবং ২০ বস্তা চাল ডিলার ওমর ফারুকের ওএমএস পণ্যবাহী ট্রাকে পাঠানো হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ডিলার ওমর ফারুকের সঙ্গে দীর্ঘদিনের বিরোধে জড়িত একটি কুচক্রী মহল তার ট্রাকে থাকা ২০ বস্তা চালের মধ্যে ৫ বস্তা চাল সরিয়ে রেখে তাকে বিতর্কিত করার চেষ্টা করে। ওএমএস পণ্যবাহী ট্রাকটি ৩৩ নম্বর ওয়ার্ড ডিলার পয়েন্টে যাওয়ার পথে সাংবাদিকরা সন্দেহভাজন হিসেবে ট্রাকটি আটক করে। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ডিলার ওমর ফারুককে এক লাখ টাকা জরিমানা করে এবং জব্দকৃত পণ্য সরকারি কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে।

এ ঘটনায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে স্থানীয়দের দাবি, ডিলার ওমর ফারুকের সঙ্গে দীর্ঘদিনের বিরোধে জড়িত একটি কুচক্রী মহল তার ট্রাকে থাকা ২০ বস্তা চালের মধ্যে ৫ বস্তা চাল সরিয়ে রেখে তাকে বিতর্কিত করার চেষ্টা করেছে। এর মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং তার সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

সরেজমিনে বটতলা এলাকায় গিয়ে দেখা যায়, ডিলার পয়েন্টটি বন্ধ থাকায় নিম্নআয়ের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। স্থানীয় বাসিন্দা করিম মিয়া জানান, ওমর ফারুক দীর্ঘদিন ধরে নিয়ম মেনে ওএমএস কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার মাধ্যমে এলাকার শত শত নিম্নআয়ের পরিবার স্বল্পমূল্যে চাল-আটা সংগ্রহের সুযোগ পেত।

স্থানীয় বাসিন্দা ও উত্তর মাইলকুর মুন্সি বাড়ি বাগে জান্নাত জামে মসজিদের খতিব মোঃ আল-আমিন বলেন, “ওমর ফারুক দীর্ঘদিন ধরে এলাকায় ওএমএস কার্যক্রম পরিচালনা করছেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করা উচিত। প্রকৃত সত্য উদঘাটন ছাড়া কাউকে দোষারোপ করা সমীচীন নয়। ডিলার পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় এলাকার সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মোছাঃ ফাতেমা আক্তার বলেন, “আমরা গরিব মানুষ। ওএমএসের চাল-আটা আমাদের জন্য অনেক সহায়ক। ডিলার পয়েন্ট বন্ধ থাকায় আমরা ভোগান্তিতে পড়েছি। দ্রুত এটি চালু করা প্রয়োজন।”

স্থানীয় বাসিন্দা মোঃ ওবায়দুল রহমান বলেন, “এলাকার মানুষ দীর্ঘদিন ধরে এই ডিলার পয়েন্টের সুবিধা ভোগ করে আসছে। একটি ঘটনার কারণে পুরো কার্যক্রম বন্ধ থাকায় সাধারণ মানুষের কষ্ট বেড়েছে। প্রশাসনের উচিত দ্রুত বিষয়টি সমাধান করা।

স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, “ডিলার পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় এখন আমাদের অন্য এলাকায় যেতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটোরই অপচয় হচ্ছে।

এলাকাবাসীর দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা হোক এবং কোনো ষড়যন্ত্র থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে জনস্বার্থে ৩৩ নম্বর ওয়ার্ডের বটতলা ওএমএস ডিলার পয়েন্ট দ্রুত পুনরায় চালুরও দাবি জানিয়েছেন তারা।

তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

গাজীপুরে ওএমএস ডিলারকে হেয়প্রতিপন্ন করতে পরিকল্পিত অপচেষ্টা, ডিলার পয়েন্ট বন্ধে জনদুর্ভোগ

আপডেট সময় ১০:০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬