ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন

শেষ দিনে গাজীপুরে মনোনয়ন প্রত্যাহার ৮ জনের, নির্বাচনী মাঠে ৪২

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০ দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত হওয়ায় গাজীপুর-২ ও গাজীপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করেছেন। এর সঙ্গে স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৮ জন প্রার্থীর সরে দাঁড়ানোর ঘটনায় গাজীপুরের পাঁচটি আসনের নির্বাচনী চিত্র নাটকীয়ভাবে বদলে গেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেনের কার্যালয়ে উপস্থিত হয়ে এসব প্রার্থী আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেন।

জামায়াতের শীর্ষস্থানীয় নেতারা জানিয়েছেন, জোটের বৃহত্তর রাজনৈতিক কৌশল ও আসন সমঝোতার বাধ্যবাধকতার কারণেই গাজীপুর-২ ও গাজীপুর-৩ আসনে দলীয় প্রার্থীদের সরিয়ে নেওয়া হয়েছে। গাজীপুর-২ আসনে জামায়াতের ছেড়ে দেওয়া আসনে ১০ দলীয় জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী অ্যাডভোকেট আলী নাসের খান।

এই সিদ্ধান্তের ফলে গাজীপুর-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হোসেন আলী এবং গাজীপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন। স্থানীয় রাজনীতিতে এ সিদ্ধান্তকে জোট রাজনীতির বাস্তবতা ও আপসের প্রতিচ্ছবি হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

একই দিনে গাজীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা সালাউদ্দিন সরকারও নির্বাচন থেকে সরে দাঁড়ান। পাশাপাশি জাতীয় পার্টি, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের আরও পাঁচজন প্রার্থী শেষ মুহূর্তে প্রার্থিতা প্রত্যাহার করায় ভোটের লড়াই আরও কেন্দ্রীভূত ও সংঘাতমুখী হয়ে উঠছে

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে যাচাই-বাছাই শেষে ৫০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ৮ জন সরে দাঁড়ানোয় এখন মাত্র ৪২ জন প্রার্থী মাঠে সক্রিয় রয়েছেন

আগামীকাল বুধবার প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামবেন। ইতোমধ্যে দল ও জোটগুলো মাঠ পর্যায়ে সাংগঠনিক শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে।

গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২৭ লাখের বেশি। তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

error: Content is protected !!

শেষ দিনে গাজীপুরে মনোনয়ন প্রত্যাহার ৮ জনের, নির্বাচনী মাঠে ৪২

আপডেট সময় ০৬:২৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬