ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না ৮ দল: নির্বাচন কমিশন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:২২:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ৩০০ বার পড়া হয়েছে

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে ৮টি নিবন্ধিত রাজনৈতিক দল এবারের নির্বাচনে অংশ নিচ্ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসি জানায়, রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২ হাজার ৫৭০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর আগে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল মোট ৩ হাজার ৩০৭টি।

মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হওয়ার ২৪ ঘণ্টা পার হলেও কোন কোন রাজনৈতিক দল মনোনয়ন জমা দিয়েছে—সে বিষয়ে নির্দিষ্ট তালিকা দিতে পারেনি নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী বর্তমানে ৫৯টি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে। এছাড়া পিডিপি ফ্রিডম পার্টি ও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল করা হয়েছে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী—
মনোনয়নপত্র বাছাই: ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি ২০২৬।
আপিল দাখিল: ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি।
আপিল নিষ্পত্তি: ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন: ২০ জানুয়ারি।
চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি।
নির্বাচনী প্রচার শুরু: ২২ জানুয়ারি।
প্রচার শেষ: ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা।
ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি।

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না ৮ দল: নির্বাচন কমিশন

আপডেট সময় ০৭:২২:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫