ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন

নাগরিক সচেতনতাই ডেঙ্গু নিয়ন্ত্রণের প্রধান হাতিয়ার: গাজীপুর জেলা প্রশাসক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

গাজীপুরে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে ব্যাপক কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলো। এ উপলক্ষে শনিবার (৬ জুন) সকালে নগরীতে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সরকারি কর্মকর্তা, চিকিৎসক, জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশ নেন।

গাজীপুর জেলা প্রশাসন, গাজীপুর সিটি করপোরেশন, সিভিল সার্জন কার্যালয় এবং শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, “মশা মশার কাজ করছে, মানুষ হিসেবে আপনি আপনার দায়িত্ব পালন করছেন কিনা?” তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর করলে চলবে না; প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।

তিনি আরও বলেন, “শনিবারের এই দিনটি সবাই নিজ নিজ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ব্যবহার করবেন। কারণ আপনার আঙিনা, আশপাশ, বাড়িঘর এবং রাস্তাঘাট পরিষ্কার রাখা সম্পূর্ণ আপনার নিজের দায়িত্ব।”

চিকিৎসা বিশেষজ্ঞরা সমাবেশে জানান, ডেঙ্গু একটি প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ, যা এডিস মশার কামড়ে ছড়ায়। এ মশা সাধারণত স্বচ্ছ ও স্থির পানিতে বংশবিস্তার করে। তাই ফুলের টব, ভাঙা পাত্র, টায়ার, ডাবের খোসা কিংবা ছাদে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়।

বিশেষজ্ঞরা জ্বর দেখা দিলে দ্রুত ডেঙ্গু পরীক্ষা করানো এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ব্যথানাশক ওষুধ সেবন না করার আহ্বান জানান। তারা বলেন, সময়মতো চিকিৎসা গ্রহণ করলে ডেঙ্গুজনিত জটিলতা ও মৃত্যুঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

অনুষ্ঠানে গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন, উপপরিচালক (স্থানীয় সরকার) আহাম্মদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমাবেশ থেকে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিক দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

error: Content is protected !!

নাগরিক সচেতনতাই ডেঙ্গু নিয়ন্ত্রণের প্রধান হাতিয়ার: গাজীপুর জেলা প্রশাসক

আপডেট সময় ১০:১৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬