ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

প্রজ্ঞাপন জারি, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার

  • মোঃ রাকিব হোসেন
  • আপডেট সময় ০৯:৪৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৩৩ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারকে গাজীপুর সিটি কর্পোরেশন-এর পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে গত ২২ ফেব্রুয়ারি জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪–এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি মেয়রের ক্ষমতা প্রয়োগ করবেন এবং বিধি অনুযায়ী ভাতা প্রাপ্য হবেন। আদেশটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর করা হয়েছে।

শওকত হোসেন সরকার দীর্ঘদিন ধরে গাজীপুর মহানগরে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। মহানগর বিএনপির সভাপতি হিসেবে তিনি দলীয় কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন সামাজিক উদ্যোগেও সম্পৃক্ত ছিলেন বলে দলীয় সূত্র জানিয়েছে। স্থানীয় উন্নয়ন ও মানবিক সহায়তামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে তিনি এলাকায় পরিচিত মুখ।

নিয়োগের পর এক প্রতিক্রিয়ায় শওকত হোসেন সরকার বলেন, এই দায়িত্ব তিনি জনগণের সেবার সুযোগ হিসেবে দেখছেন। সিটি করপোরেশনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করার প্রত্যাশার কথাও জানান তিনি।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকেরা বলছেন, প্রশাসক হিসেবে তাঁর নিয়োগ গাজীপুর সিটির প্রশাসনিক কাঠামোয় নতুন পরিস্থিতি তৈরি করেছে। এখন নাগরিক সেবা ও চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই নজর থাকবে নগরবাসীর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

প্রজ্ঞাপন জারি, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার

আপডেট সময় ০৯:৪৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬