ঢাকা ১২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন

সংস্কৃতি আর সৌহার্দ্যের উৎসব: কালীগঞ্জে শতবর্ষী জামাই মেলা অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৩:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ২১৭ বার পড়া হয়েছে

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিনিরাইল গ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আড়াইশো বছরের ঐতিহ্যবাহী জামাই মেলা। প্রতিবছর ১৪ জানুয়ারি বসা এই মেলাটি স্থানীয়দের কাছে ‘মাছের মেলা’ নামেও পরিচিত। কারণ, মেলার মূল আকর্ষণই হলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা বড় ও বাহারি মাছ কেনাকে কেন্দ্র করে জামাইদের প্রতিযোগিতা।

বছরের এই একটি দিনের জন্য সারা বছর অপেক্ষায় থাকেন কালীগঞ্জ উপজেলার মানুষ। বিনিরাইল ও আশপাশের গ্রামে যাঁরা বিয়ে করেছেন, সেই জামাইরাই মেলার প্রধান ক্রেতা। শ্বশুরবাড়িতে সম্মান রক্ষার প্রতীক হিসেবে সবচেয়ে বড় মাছটি কেনার চেষ্টা করেন তাঁরা। অন্যদিকে, মেয়ে ও জামাইকে আপ্যায়ন করতে শ্বশুররাও মেলা থেকে বড় মাছ কিনে নিয়ে যান বাড়িতে।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল থেকেই মেলা প্রাঙ্গণে ছিল উপচে পড়া ভিড়। ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলা থেকে মাছ ব্যবসায়ীরা বড় বড় মাছ নিয়ে মেলায় হাজির হন। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে বিক্রেতারা মাছ তুলে ধরে হাঁকডাক দেন। শুধু কালীগঞ্জ নয়, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, নরসিংদী, ভৈরব, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ থেকেও দর্শনার্থীরা এ মেলায় অংশ নেন।

এবারের মেলায় প্রায় চার শতাধিক মাছ ব্যবসায়ী অংশ নেন। সামুদ্রিক চিতল, বাঘাইড়, আইড়, বোয়াল, কালিবাউশ, পাবদা, গুলশা, গলদা চিংড়ি, বাইম, কাইক্কা, রূপচাঁদাসহ নানা জাতের দেশি মাছ ছিল মেলার প্রধান পণ্য। মাছের পাশাপাশি আসবাবপত্র, খেলনা, মিষ্টিসহ বিভিন্ন পণ্যের দোকানেও ছিল ক্রেতাদের ভিড়।

জামাই মেলা কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. আলী হোসেন বলেন, প্রায় ২৫০ বছর আগে এ মেলার সূচনা হয়। শুরুতে সীমিত পরিসরে এবং মূলত হিন্দু ধর্মাবলম্বীদের উদ্যোগে মেলাটি অনুষ্ঠিত হলেও সময়ের সঙ্গে সঙ্গে তা সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে। তাঁর ভাষায়, বেচাকেনার চেয়ে এই মেলার সবচেয়ে বড় তাৎপর্য হলো—এটি এ অঞ্চলের ঐতিহ্য ও সংস্কৃতির ধারক হিসেবে আজও টিকে আছে।

প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই জামাই মেলা কালীগঞ্জের সামাজিক বন্ধন ও গ্রামীণ সংস্কৃতির এক অনন্য প্রতিচ্ছবি হয়ে আছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

error: Content is protected !!

সংস্কৃতি আর সৌহার্দ্যের উৎসব: কালীগঞ্জে শতবর্ষী জামাই মেলা অনুষ্ঠিত

আপডেট সময় ০১:০৩:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬