ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন

গাসিক প্রশাসকের উদ্যোগে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ, ৫০০ টাকায় গরুর মাংস বিক্রির ঘোষণা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে গাজীপুরে তিন দিনব্যাপী প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রেরিত এই উপহার কর্মসূচির মাধ্যমে নগরীর নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়া হচ্ছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে প্রাপ্ত এসব ঈদ উপহার নগরীর বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে। এতে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মাঝে ব্যাপক সাড়া পড়েছে।

এদিকে, সাধারণ মানুষের স্বস্তির কথা চিন্তা করে প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার এক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। তিনি জানান, নিম্ন আয়ের মানুষের জন্য গাজীপুর সিটি করপোরেশনের সকল আঞ্চলিক কার্যালয়ে প্রতি কেজি গরুর মাংস মাত্র ৫০০ টাকায় বিক্রি করা হবে। বাজারমূল্যের সঙ্গে পার্থক্য থাকা বাকি অর্থ সিটি করপোরেশন বহন করবে।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে কোনো পরিবার আর্থিক কষ্টের কারণে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়রা এই উদ্যোগকে সময়োপযোগী ও জনবান্ধব হিসেবে আখ্যায়িত করেছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

error: Content is protected !!

গাসিক প্রশাসকের উদ্যোগে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ, ৫০০ টাকায় গরুর মাংস বিক্রির ঘোষণা

আপডেট সময় ০৪:৪৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬