ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন

গাজীপুরে সাপ্তাহিক ‘সারাজাহান’ পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:১৭:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

পবিত্র মাহে রমজান উপলক্ষে গাজীপুরে সাপ্তাহিক সারা জাহান পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকালে গাজীপুর ক্লাব লিমিটেড, রাজবাড়ি রোড জয়দেবপুরে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সাপ্তাহিক সারাজাহান পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এম এ ফিরোজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন দৈনিক কণ্ঠবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক জানে এ আলম, সাপ্তাহিক সারাজাহান পত্রিকার নির্বাহী সম্পাদক শেখ লুৎফর রহমান লাতু, সাপ্তাহিক সারাজাহান পত্রিকার চিফ রিপোর্টার মোঃ রাকিব হোসেন, দৈনিক বাংলার নবকণ্ঠ পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি নাসির উদ্দিন, সাপ্তাহিক সারাজাহান পত্রিকার স্টাফ রিপোর্টার আক্তার হোসাইন, সাপ্তাহিক সারাজাহান পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ মনিরুজ্জামান, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার আব্দুর রশিদ, দৈনিক বর্তমান কথা ও সাপ্তাহিক সারাজাহান পত্রিকার স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম রুবেল, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ও সাপ্তাহিক সারাজাহান পত্রিকার সুব্রত চন্দ্র দাসসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার মাস। এ সময় তারা দেশ ও জাতির কল্যাণ কামনায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। আয়োজকরা উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

error: Content is protected !!

গাজীপুরে সাপ্তাহিক ‘সারাজাহান’ পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:১৭:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬