ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন

গাজীপুর সিটি কর্পোরেশন–এসএনভি’র উদ্যোগে নিরাপদ স্যানিটেশন কর্মসূচি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

নিরাপদ স্যানিটেশন ও পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় তরুণদের সম্পৃক্ত করতে গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক কর্মসূচি ও তরুণ সমাবেশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাজবাড়ী রোডের প্রকৌশলী ভবন হলরুমে আয়োজিত এ কর্মসূচি নগরভিত্তিক পানিচক্রের টেকসই রূপান্তর প্রকল্পের অংশ।

রাজকীয় নেদারল্যান্ড দূতাবাসের অর্থায়নে গাজীপুর সিটি কর্পোরেশন ও এসএনভি-এর যৌথ উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল—“আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে?”

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সচিব আমিন আল পারভেজ। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন। সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা। অনুষ্ঠান সমন্বয় করেন এসএনভি’র সিটি কোঅর্ডিনেটর এস. এম. মোতাকাব্বিরুল হক।

অনুষ্ঠানে গাজীপুরের ১০টি স্বনামধন্য স্কুল ও কলেজ অংশ নেয়। আন্তঃস্কুল দেয়াল পত্রিকা ও আন্তঃকলেজ আইডিয়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা টয়লেট ব্যবহারের পর বর্জ্যের গন্তব্য, পয়ঃবর্জ্য থেকে সম্পদ আহরণ এবং নগর ব্যবস্থাপনায় তরুণদের সম্পৃক্ততা বিষয়ে নতুন ধারণা উপস্থাপন করে। প্রায় ২৫টি দেয়াল পত্রিকা ও ১৫টি উদ্ভাবনী প্রস্তাব জমা পড়ে। সেরা পাঁচটি স্কুল ও পাঁচটি কলেজ দলকে পুরস্কৃত করা হয়।

পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি আমিন আল পারভেজ বলেন, শিক্ষার্থীদের প্রস্তাব ডকুমেন্টেশনের মাধ্যমে সংরক্ষণ করে সিটি কর্পোরেশনের বাৎসরিক বাজেট ও কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হবে। সম্ভাবনাময় আইডিয়াগুলো বাস্তবায়নে এসএনভি’র সহায়তা নেওয়া হবে বলেও জানান তিনি।

সমাপনী বক্তব্যে এসএনভি’র বিসিসি অ্যাডভাইজার এসসানুর রহমান আবীর বলেন, আচরণ পরিবর্তনভিত্তিক দীর্ঘমেয়াদি কার্যক্রমের অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে। গাজীপুর ছাড়াও আরও পাঁচটি স্থানে একই ধরনের তরুণ সমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে। তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

error: Content is protected !!

গাজীপুর সিটি কর্পোরেশন–এসএনভি’র উদ্যোগে নিরাপদ স্যানিটেশন কর্মসূচি

আপডেট সময় ০৬:২৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬