ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন Logo গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

জয়দেবপুরে কালী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ধানের শীষে ভোট দিয়ে রনিকে জয়ী করার অঙ্গীকার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৪:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ২৭৮ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরীর জয়দেবপুরে কেন্দ্রীয় শ্রী শ্রী কৃপাময়ী কালী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দল-মত নির্বিশেষে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, সাবেক প্রতিমন্ত্রী ও গাজীপুরের সাবেক মেয়র অধ্যাপক এম. এ. মান্নানের সুযোগ্য সন্তান এম. মঞ্জুরুল করিম রনি।

এ সময় রনি মন্দির প্রাঙ্গণে পৌঁছালে সনাতন ধর্মাবলম্বীরা প্রথা অনুযায়ী ফুলের মালা দিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। কেন্দ্রীয় কৃপাময়ী শ্রী শ্রী কালী মন্দিরের সভাপতি শ্যামল চন্দ্র পালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাপ্পী দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সনাতন সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, অধ্যাপক এম. এ. মান্নান গাজীপুরের মেয়র ও প্রতিমন্ত্রী থাকাকালে মসজিদ-মাদ্রাসার পাশাপাশি বহু মন্দিরের উন্নয়ন ও সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণ, নিরাপত্তা ও অধিকার রক্ষায় তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। আজ তারই সুযোগ্য সন্তান এম. মঞ্জুরুল করিম রনি আমাদের মাঝে প্রার্থী হয়ে এসেছেন। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করব।

সভা শেষে মন্দির প্রাঙ্গণে উপস্থিত সকলের অংশগ্রহণে একটি মিছিল বের করা হয়। মিছিল থেকে স্লোগান ওঠে— “১২ ফেব্রুয়ারির নির্বাচনে, দল-মত নির্বিশেষে— ভোট দিব ধানের শীষে।”

প্রধান অতিথির বক্তব্যে এম. মঞ্জুরুল করিম রনি বলেন,
“আমার পিতা আপনাদের ভালোবাসা ও ভোটে দেশের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বেগম খালেদা জিয়া আপনাদের সেই ভোটের মর্যাদা দিয়ে তাকে প্রতিমন্ত্রী করেছিলেন। তিনি দল-মত নির্বিশেষে সবার উন্নয়নে কাজ করেছেন। পরবর্তীতে আপনারাই তাকে মেয়র নির্বাচিত করেছিলেন। আমি আমার পিতার স্বপ্ন ও অসমাপ্ত কাজ বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হয়ে আপনাদের কাছে এসেছি। আশা করি এবারও আপনারা দল-মত নির্বিশেষে ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।”

তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণ, নিরাপত্তা ও উন্নয়নে তিনি সর্বদা পাশে থাকবেন এবং তাদের ন্যায্য সব দাবিতে ভূমিকা রাখবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান”

error: Content is protected !!

জয়দেবপুরে কালী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ধানের শীষে ভোট দিয়ে রনিকে জয়ী করার অঙ্গীকার

আপডেট সময় ১২:৩৪:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬