ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন

কালিয়াকৈরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৩১৬ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তাবৃন্দের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কালিয়াকৈর সরকারি কলেজে ৩০ ও ৩১ জানুয়ারি এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন কেন্দ্রের প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররা অংশগ্রহণ করেন।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টায় জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেন। এ সময় তিনি ভোটগ্রহণকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে নির্বাচন পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

প্রশিক্ষণ কর্মশালায় আরও বক্তব্য রাখেন গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন। তিনি আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের ভূমিকা তুলে ধরেন।

এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল রাফী হাসান, অধিনায়ক, ৮ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, বাংলাদেশ সেনাবাহিনী, গাজীপুর, মো: সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও অতিরিক্ত রিটার্নিং কর্মকর্তা, মিজানুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা।

প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত আইন, বিধি-বিধান, ব্যালট ব্যবস্থাপনা ও ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা প্রদান করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

error: Content is protected !!

কালিয়াকৈরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় ০১:২৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬