ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন

দূষণবিরোধী সচেতনতায় টঙ্গীতে শিশুদের লার্নিং ক্যাম্প ও মিলন মেলা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৪৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে শিশুদের বায়ু, পরিবেশ ও শব্দ দূষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লার্নিং ক্যাম্প ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর টঙ্গী আরবান এরিয়া প্রোগ্রামের উদ্যোগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) টঙ্গীর ৪৬ নম্বর ওয়ার্ডে গাজীপুর সিটি করপোরেশন স্কুল মাঠে দিনব্যাপী এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর টঙ্গী আরবান প্রোগ্রামের ম্যানেজার মানস বিশ্বাসের সভাপতিত্বে এবং যুব ও শিশু ফোরামের সভাপতি সুবর্ণা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সেক্রেটারি মো. আমিন আল পারভেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর সিটি করপোরেশনের সিনিয়র টাউন প্ল্যানার মো. মইনুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ।

লার্নিং ক্যাম্পে অংশগ্রহণকারী শিশুদের জন্য বায়ু, পরিবেশ ও শব্দ দূষণ বিষয়ে নানা শিক্ষামূলক কার্যক্রম আয়োজন করা হয়। এ সময় শিশুদের অংশগ্রহণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি শিশুদের পরিবেশবান্ধব বার্তা তুলে ধরতে নৃত্য পরিবেশন করা হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে শিশুদের ছোটবেলা থেকেই পরিবেশ সচেতন করে গড়ে তোলা জরুরি। বায়ু, পরিবেশ ও শব্দ দূষণ রোধে ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগের পাশাপাশি শিশুদের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা পরিবেশ সংরক্ষণে সচেতন নাগরিক হিসেবে শিশুদের এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানটি শিশুদের মধ্যে পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলার পাশাপাশি স্থানীয় পর্যায়ে দূষণবিরোধী সচেতনতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

error: Content is protected !!

দূষণবিরোধী সচেতনতায় টঙ্গীতে শিশুদের লার্নিং ক্যাম্প ও মিলন মেলা

আপডেট সময় ১২:৪৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬