ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ৫৯ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করল বিএনপি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ২৫৭ বার পড়া হয়েছে

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় সারাদেশে মোট ৫৯ জন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বহিষ্কৃতদের মধ্যে জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্ট নেতাদের দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপি সূত্র জানায়, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র বা বিদ্রোহী হিসেবে নির্বাচনে অংশ নেওয়াকে গুরুতর শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচনা করা হয়েছে। দলীয় ঐক্য ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

রংপুর বিভাগ

রংপুর বিভাগ থেকে বহিষ্কৃতরা হলেন—দিনাজপুর-২ আসনের আ ন ম বজলুর রশিদ (দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা বিএনপির উপদেষ্টা), দিনাজপুর-৫ আসনের এ জেড এম রেজয়ানুল হক (বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য) এবং নীলফামারী-৪ আসনের রিয়াদ আরাফান সরকার রানা (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সৈয়দপুর জেলা বিএনপি)।

রাজশাহী বিভাগ

রাজশাহী বিভাগে বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন—নওগাঁ-৩ আসনের পারভেজ আরেফিন সিদ্দিকী জনি (মহাদেবপুর উপজেলা বিএনপির সদস্য), নাটোর-১ আসনের তাইফুল ইসলাম টিপু (সহ দপ্তর সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি), একই আসনের ডা. ইয়াসির আরশাদ রাজন (নাটোর জেলা বিএনপির সদস্য), নাটোর-৩ আসনের দাউদার মাহমুদ (যুগ্ম আহ্বায়ক, নাটোর জেলা বিএনপি), রাজশাহী-৫ আসনের ইসফা খাইরুল হক শিমুল (পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য) ও ব্যারিস্টার রেজাউল করিম (লন্ডন জিয়া পরিষদের সহসভাপতি), পাবনা-৩ আসনের কে এম আনোয়ারুল ইসলাম (বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য) এবং পাবনা-৪ আসনের জাকারিয়া পিন্টু (পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক)।

খুলনা বিভাগ

খুলনা বিভাগে বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন—কুষ্টিয়া-১ আসনের নুরুজ্জামান হাবলু মোল্লা, নড়াইল-২ আসনের মনিরুল ইসলাম, যশোর-৫ আসনের অ্যাডভোকেট শহিদ ইকবাল, সাতক্ষীরা-৩ আসনের ডা. শহীদুল আলম, বাগেরহাট-১ আসনের ইঞ্জিনিয়ার মাসুদ এবং বাগেরহাট-৪ আসনের খায়রুজ্জামান শিপন।

বরিশাল বিভাগ

বরিশাল বিভাগ থেকে বহিষ্কার করা হয়েছে—বরিশাল-১ আসনের আব্দুস সোবহান (জাতীয় নির্বাহী কমিটির সদস্য) এবং পিরোজপুর-২ আসনের মোহাম্মদ মাহমুদ হোসেনকে।

ঢাকা বিভাগ

ঢাকা বিভাগে বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন—নারায়ণগঞ্জ-১ আসনের মোহাম্মদ দুলাল হোসেন, নারায়ণগঞ্জ-২ আসনের মো. আতাউর রহমান খান আঙ্গুর, নারায়ণগঞ্জ-৩ আসনের অধ্যাপক মো. রেজাউল করিম, টাঙ্গাইল-১ আসনের অ্যাডভোকেট মোহাম্মাদ আলী, টাঙ্গাইল-৩ আসনের লুৎফর রহমান খান আজাদ, টাঙ্গাইল-৫ আসনের অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, নরসিংদী-৫ আসনের মো. জামাল আহমেদ চৌধুরী, মুন্সিগঞ্জ-১ আসনের মো. মুমিন আলী এবং মুন্সিগঞ্জ-৩ আসনের মো. মহিউদ্দিন।

ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহ বিভাগে বহিষ্কৃতরা হলেন—কিশোরগঞ্জ-১ আসনের রেজাউল করিম চুন্নু, কিশোরগঞ্জ-৫ আসনের শেখ মজিবুর রহমান ইকবাল, ময়মনসিংহ-১ আসনের সালমান ওমর রুবেল, ময়মনসিংহ-১০ আসনের এবি সিদ্দিকুর রহমান, ময়মনসিংহ-১১ আসনের মো. মোর্শেদ আলম, নেত্রকোনা-৩ আসনের মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া এবং শেরপুর-৩ আসনের মো. আমিনুল ইসলাম বাদশাহ।

ফরিদপুর বিভাগ

ফরিদপুর বিভাগ থেকে বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন—মাদারীপুর-১ আসনের লাভলু সিদ্দিকী ও কামাল জামাল নুরউদ্দিন মোল্লা, মাদারীপুর-২ আসনের মিল্টন বৈদ্য, রাজবাড়ী-২ আসনের নাসিরুল হক সাবু, গোপালগঞ্জ-২ আসনের এম এস খান মঞ্জু ও সিরাজুল ইসলাম সিরাজ এবং গোপালগঞ্জ-৩ আসনের অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব।

সিলেট বিভাগ

সিলেট বিভাগে বহিষ্কৃতরা হলেন—সুনামগঞ্জ-৩ আসনের আনোয়ার হোসেন, সুনামগঞ্জ-৪ আসনের দেওয়ান জয়নুল জাকেরীন, সিলেট-৫ আসনের মামুনুর রশীদ (চাকসু), মৌলভীবাজার-৪ আসনের মহসিন মিয়া মধু এবং হবিগঞ্জ-১ আসনের শেখ সুজাত মিয়া।

কুমিল্লা বিভাগ

কুমিল্লা বিভাগে বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন—ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের কাজী নাজমুল হোসেন তাপস, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের কৃষিবিদ সাইদুজ্জামান কামাল, কুমিল্লা-২ আসনের ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, কুমিল্লা-৭ আসনের আতিকুল আলম শাওন এবং চাঁদপুর-৪ আসনের এম এ হান্নান।

চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম বিভাগে বহিষ্কৃতরা হলেন—চট্টগ্রাম-১৪ আসনের অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী ও শফিকুল ইসলাম রাহী, চট্টগ্রাম-১৬ আসনের লিয়াকত আলী চেয়ারম্যান, নোয়াখালী-২ আসনের কাজী মফিজুর রহমান, নোয়াখালী-৬ আসনের প্রকৌশলী ফজলুল আজীম ও ইঞ্জিনিয়ার তানবীর উদ্দীন রাজীব।

বিএনপি নেতৃত্ব জানিয়েছে, ভবিষ্যতেও দলীয় সিদ্ধান্ত অমান্য বা শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। দলের সাংগঠনিক ঐক্য ও নির্বাচনী কৌশল বাস্তবায়নে এ ধরনের কঠোর সিদ্ধান্ত অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

error: Content is protected !!

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ৫৯ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করল বিএনপি

আপডেট সময় ০৪:৩৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬