ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন

হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে বিএনপির নির্বাচনী যাত্রা শুরু করবেন তারেক রহমান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:২১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ২০৫ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করতে আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সিলেট সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়েই দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তিনি।

শনিবার (১০ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে একই দিন ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান বলেন,
‘সামনে নির্বাচন। আমি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই আমরা ২২ তারিখ থেকে আমাদের সব ধরনের পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব।’
তবে নির্বাচনী প্রচারের কৌশল ও কর্মসূচি নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২১ জানুয়ারি সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এর পরদিন ২২ জানুয়ারি থেকেই শুরু হবে সব দলের আনুষ্ঠানিক প্রচারণা। বিএনপির দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী, সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়েই নির্বাচনী যাত্রা শুরু করে দলটি। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না।

সিলেট সফর শেষে সড়কপথে ঢাকায় ফেরার সময় বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশ নেবেন তারেক রহমান। কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারে একটি জনসভায় যোগ দেওয়ার পাশাপাশি শ্রীমঙ্গলে নির্বাচনী পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক শেষে তারেক রহমানের পূর্বনির্ধারিত উত্তরাঞ্চল সফর স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়। ওইদিনই তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরুর এই কর্মসূচি বিএনপির মাঠপর্যায়ের রাজনীতিতে নতুন গতি আনতে পারে এবং নির্বাচনী রাজনীতিতে দলটির সক্রিয় উপস্থিতির স্পষ্ট বার্তা দেবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

error: Content is protected !!

হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে বিএনপির নির্বাচনী যাত্রা শুরু করবেন তারেক রহমান

আপডেট সময় ০৮:২১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬