ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন Logo গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

স্বাধীনতা দিবসে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৩১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্যকে আরও গভীরভাবে তুলে ধরতে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে নগরীর বঙ্গতাজ অডিটরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া, গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সোহেল রানা, সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং শহীদ পরিবারের সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার বলেন, “বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ। তাঁদের সম্মান ও মর্যাদা রক্ষায় সরকার বদ্ধপরিকর।” তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের একপর্যায়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা।

আয়োজকরা জানান, স্বাধীনতার ইতিহাসকে জীবন্ত রাখতে এবং মুক্তিযোদ্ধাদের প্রতি জাতির দায়বদ্ধতা স্মরণ করিয়ে দিতে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান”

error: Content is protected !!

স্বাধীনতা দিবসে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা

আপডেট সময় ০৭:৩১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬