ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন

গাজীপুরের ডিসি হিসেবে যোগ দিচ্ছেন নূরুল করিম ভূঁইয়া

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:০৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

গাজীপুর জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মোঃ নূরুল করিম ভূঁইয়াকে পদায়ন করা হয়েছে। রোববার (১৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে তাকে গাজীপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়।

জানা গেছে, বিসিএস ২৫তম ব্যাচের কর্মকর্তা নূরুল করিম ভূঁইয়া বর্তমানে উপসচিব পদে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। প্রশাসনে যোগদানের আগে তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এ স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। একই সময়ে ২০০৩ সালের ২৩ জুলাই থেকে ২০০৪ সালের ৪ জুন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতির দায়িত্বও পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন।

কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর আগে ২০১৪ সালের ৩ মার্চ থেকে ২০১৬ সালের ১৮ এপ্রিল পর্যন্ত ঢাকা জেলার দোহার উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তিনি একসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২৪ সালের ১৩ আগস্ট তিনি সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পান, যা ভূতাপেক্ষভাবে ২০১৮ সালের ২৪ অক্টোবর থেকে কার্যকর করা হয়।

পদোন্নতির পর তাকে প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং পরে ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর পায়রা বন্দর কর্তৃপক্ষের পরিচালক হিসেবে পদায়ন করা হয়। একই বছরের ১৬ নভেম্বর তিনি বিসিএস ২৫তম ব্যাচ অল ক্যাডার ফোরামের সভাপতি নির্বাচিত হন।

উল্লেখ্য, গত ১ মার্চ গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেনকে প্রত্যাহার করা হয়। তার স্থলাভিষিক্ত হচ্ছেন নূরুল করিম ভূঁইয়া।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

error: Content is protected !!

গাজীপুরের ডিসি হিসেবে যোগ দিচ্ছেন নূরুল করিম ভূঁইয়া

আপডেট সময় ০৮:০৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬