ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন

টঙ্গীতে ৫০ কোটি টাকায় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণ করা হবেঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

  • মোঃ রাকিব হোসেন
  • আপডেট সময় ০৪:২৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

দুর্যোগ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গাজীপুরের টঙ্গীতে প্রতিষ্ঠা করা হচ্ছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। প্রাথমিকভাবে ৮ একর জমির ওপর প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে আধুনিক ট্রেনিং সেন্টার।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে টঙ্গী সাতাইশ ধরপাড়া এলাকায় নির্ধারিত স্থান পরিদর্শন শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনায় কার্যকর প্রস্তুতি নিশ্চিত করতে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ দেওয়া জরুরি। সেই লক্ষ্যেই এই প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, প্রশিক্ষণার্থীদের জন্য আবাসনের ব্যবস্থা থাকবে। দ্বিতীয় ধাপে আরও কয়েকটি ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। গবেষণা ও প্রশিক্ষণ—দুই কার্যক্রম সমন্বিতভাবে পরিচালিত হবে এ ইনস্টিটিউটে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইকবাল হোসেন, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইনস্টিটিউটটি চালু হলে দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষিত জনবল তৈরির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

error: Content is protected !!

টঙ্গীতে ৫০ কোটি টাকায় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণ করা হবেঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

আপডেট সময় ০৪:২৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬