ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন

গাজীপুরের মাওনায় রমজানে নিত্যপণ্যের বাজারে জেলা প্রশাসনের কঠোর নজরদারি, জরিমানা আদায়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৪৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে

গাজীপুরে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও মান নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে সোমবার (২৩ ফেব্রুয়ারি) শ্রীপুর উপজেলার মাওনা বড় বাজারে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অনিয়মে পাঁচটি মামলায় মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৩২(১) ধারা লঙ্ঘনের দায়ে ৪৮ ধারায় দুটি মামলায় ৬ হাজার ৫০০ টাকা এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর ১৪ ধারা লঙ্ঘনের দায়ে তিনটি মামলায় ৬ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

অভিযান চলাকালে বাজারের ব্যবসায়ীদের সঠিক ওজনে পণ্য বিক্রি, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং মানসম্মত পণ্য সরবরাহের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ভোক্তা ও সংশ্লিষ্টদের বাজারে স্বচ্ছতা বজায় রাখতে সচেতন করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার, মো. সালেহুর রহমান ও মাসফিকুর রহমান আবরার।

জেলা প্রশাসন জানিয়েছে, রমজান মাসজুড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসন কঠোর নজরদারি চালিয়ে যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

error: Content is protected !!

গাজীপুরের মাওনায় রমজানে নিত্যপণ্যের বাজারে জেলা প্রশাসনের কঠোর নজরদারি, জরিমানা আদায়

আপডেট সময় ০৬:৪৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬