ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি গাজীপুর ইউনিট কমিটি গঠন সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সেলিম Logo গাজীপুর সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের প্রকল্পের উন্নয়ন সংক্রান্ত সমন্বয় সভা, প্রশাসকের কঠোর নির্দেশনা Logo গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রশাসক শওকত হোসেন সরকার Logo গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন Logo গাজীপুরে শিশুর সুরক্ষায় হাম-রুবেলা ক্যাম্পেইন ২০ এপ্রিল, টিকার আওতায় ৩ লাখ ৮১ হাজার শিশু Logo শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত কালিয়াকৈরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন Logo গাজীপুরে ভাওয়াল রিসোর্টে টাস্কফোর্সের অভিযান মাদক, বিদেশি মদসহ গ্রেফতার ৬ Logo প্রশাসক শওকত হোসেনের নির্দেশনায় প্রকৌশলী সুদীপ বসাকের তত্ত্বাবধানে সড়কজুড়ে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম Logo ধানমন্ডির বিলাসবহুল ‘বায়তুল হুদা টাওয়ার’ দখল নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ Logo গাজীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের যাত্রাপথে মহানগর বিএনপির সভাপতি শওকত সরকারের নেতৃত্বে জনতার উষ্ণ অভ্যর্থনা

গাজীপুরে ভোটের সব প্রস্তুতি শেষ, মাঠে যৌথবাহিনীর মহড়া, নির্ভয়ে ভোটদানের আহ্বান প্রশাসনের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩১:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে

গাজীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রশাসনের সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে মাঠে রয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত তৎপরতা। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আলম হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, “নির্বাচনকে ঘিরে সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ও নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।” নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এদিকে বিকেলে গাজীপুর-২ আসনে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে নামে যৌথবাহিনীর একটি গাড়িবহর। বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ও আশপাশের এলাকা ঘুরে দেখেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। মহড়ার আগে অনুষ্ঠিত ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহরিয়ার নজির বলেন, ভোটকেন্দ্রগুলোর প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি অব্যাহত রয়েছে।

মহড়ায় সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন। পুরো কার্যক্রমে নেতৃত্ব দেন সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহরিয়ার নাজির। তিনি জানান, সকাল থেকেই ব্যালট বাক্স প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং তারা নিজ নিজ কেন্দ্রে পৌঁছে দায়িত্ব পালন শুরু করেছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রিজাইডিং কর্মকর্তাদের অবস্থান, কেন্দ্রভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা এবং প্রস্তুতির বাস্তব চিত্র যাচাই করতেই এই মোটরযান বহর নিয়ে মাঠপর্যায়ে পরিদর্শন করা হয়েছে।

জেলা প্রশাসনের দাবি, সব প্রস্তুতি সম্পন্ন থাকায় গাজীপুরে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ব্যাপারে তারা আশাবাদী। ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে প্রশাসন বলেছে—গুজবে কান না দিয়ে নির্ধারিত সময়ে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করুন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি গাজীপুর ইউনিট কমিটি গঠন সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সেলিম

গাজীপুরে ভোটের সব প্রস্তুতি শেষ, মাঠে যৌথবাহিনীর মহড়া, নির্ভয়ে ভোটদানের আহ্বান প্রশাসনের

আপডেট সময় ০৪:৩১:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬