ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের প্রকল্পের উন্নয়ন সংক্রান্ত সমন্বয় সভা, প্রশাসকের কঠোর নির্দেশনা

  • বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় ১১:০৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা, গুণগত মান নিশ্চিতকরণ এবং সার্বিক কার্যক্রমে সমন্বয় জোরদারের লক্ষ্যে মঙ্গলবার ২১ (এপ্রিল) নগর ভবনের সভাকক্ষে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। তিনি বলেন, নাগরিকদের প্রত্যাশা পূরণে সকল উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে তিনি প্রকৌশল বিভাগের সকল কর্মকর্তাকে দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান। তিনি বক্তব্যে উল্লেখ করেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সকল বিভাগের মধ্যে কার্যকর সমন্বয়, সময়োপযোগী সিদ্ধান্ত, গ্রহণ এবং গুণগত মান নিশ্চিতকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়সীমা অনুসরণ এবং কার্যকর সমন্বয় নিশ্চিত করার প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক। সম্প্রতি দায়িত্ব গ্রহণের পর দক্ষ নেতৃত্ব ও পেশাদার দৃষ্টিভঙ্গির ধারাবাহিক প্রয়োগে প্রকৌশল বিভাগের কার্যক্রমে নতুন গতি সঞ্চারিত হয়েছে বলে সভায় উল্লেখ করা হয়।

সভাপতির বক্তব্যে তিনি চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি তুলে ধরেন এবং সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিকতা, সমন্বয় ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বর্তমান অবস্থা, কাজের গতি বৃদ্ধি, মান নিয়ন্ত্রণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

error: Content is protected !!

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের প্রকল্পের উন্নয়ন সংক্রান্ত সমন্বয় সভা, প্রশাসকের কঠোর নির্দেশনা

আপডেট সময় ১১:০৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬