ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন

গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন

  • মোঃ রাকিব হোসেন
  • আপডেট সময় ১১:৪৬:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

গাজীপুরে শিশুস্বাস্থ্য সুরক্ষায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে দক্ষিণ ছায়াবীথি মাইলস্টোন স্কুল এন্ড কলেজ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের শুভ সূচনা করেন গাজীপুর-০২ আসনের মাননীয় সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের সিভিল সার্জন ডা: মোঃ মামুনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া, পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহরিয়ার নজির।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে শিশুদের টিকাদানের বিকল্প নেই। সুস্থ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে অভিভাবকদের সচেতন হয়ে নির্ধারিত কেন্দ্রে শিশুদের টিকা নিশ্চিত করতে হবে।

মাসব্যাপী এ টিকাদান ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ১ ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। গাজীপুর জেলায় কমিউনিটি পর্যায়ে ৯৩৬টি এবং বিদ্যালয় পর্যায়ে ২৩৪টি টিকাদান কেন্দ্রে মোট ৩ লাখ ৮১ হাজার ৭৬৮ জন শিশুকে এ ক্যাম্পেইনের আওতায় আনা হবে।

স্বাস্থ্য বিভাগের এ উদ্যোগে জেলার সর্বস্তরের মানুষ সন্তোষ প্রকাশ করেছেন এবং শিশুদের টিকাদানে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

error: Content is protected !!

গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন

আপডেট সময় ১১:৪৬:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬