ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের যাত্রাপথে মহানগর বিএনপির সভাপতি শওকত সরকারের নেতৃত্বে জনতার উষ্ণ অভ্যর্থনা Logo কালিয়াকৈর ফুলবাড়িয়ায় বিএনপির উদ্যোগে বর্ষবরণ ও মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo বর্ণাঢ্য শোভাযাত্রায় গাজীপুরে পহেলা বৈশাখ উদযাপন Logo আনন্দ-উচ্ছ্বাসে, ঐতিহ্যের ছোঁয়ায় গাজীপুর জেলা পরিষদের বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন Logo গাজীপুরে পেশকার জোবায়েরের ঘুষ বাণিজ্য, মামলায় দুই পক্ষ থেকেই অর্থ নেওয়া, বিচার প্রক্রিয়া প্রভাবিতের চেষ্টা Logo গাজীপুরে চৈত্র সংক্রান্তি ও বৈশাখী মেলা ১৪৩৩-এর উদ্বোধন Logo গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা Logo গাজীপুরে বিশিষ্ট ব্যবসায়ী ফাকরুল ইসলামকে ঘিরে অপপ্রচার: তীব্র প্রতিবাদ ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি Logo গাজীপুর ক্লাব লিঃ-এর পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা Logo উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও জুলাই যোদ্ধাদের মাঝে অনুদান বিতরণ করেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ইশরাক সিদ্দিকী

গাজীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের যাত্রাপথে মহানগর বিএনপির সভাপতি শওকত সরকারের নেতৃত্বে জনতার উষ্ণ অভ্যর্থনা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

পহেলা বৈশাখের প্রথম প্রভাতে গাজীপুরে সৃষ্টি হয়েছে এক অভূতপূর্ব রাজনৈতিক জনসমুদ্র। ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশে যাত্রাপথে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহর গাজীপুর অতিক্রমকালে চৌরাস্তা-ভোগড়া বাইপাস এলাকায় সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের নেতৃত্বে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকায় সাজানো সড়কের দু’পাশ মুহূর্তেই পরিণত হয় জনসমুদ্রে। “প্রধানমন্ত্রী তারেক রহমান, এগিয়ে চলো” স্লোগানে কেঁপে ওঠে গোটা এলাকা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রকল্প ও কৃষি মেলার উদ্বোধন করতে যাচ্ছিলেন। যাত্রাপথে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের আহ্বানে ভোর থেকেই জেলা ও মহানগরসহ আশপাশের এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা অপেক্ষায় ছিলেন। প্রধানমন্ত্রীর গাড়িবহর এলাকা অতিক্রমের সময় নেতাকর্মীরা হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং ফুল ছিটিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। নববর্ষের আনন্দের সঙ্গে মিশে যায় রাজনৈতিক আবেগ।
এ সময় সিটি প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার উপস্থিত সাংবাদিকদের বলেন, “আজকের এই জনসমুদ্রই প্রমাণ করে গাজীপুরের মাটি ও মানুষ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে কতটা ঐক্যবদ্ধ। পহেলা বৈশাখের সকালে আমাদের প্রিয় নেতা যখন কৃষকদের ভাগ্য পরিবর্তনের জন্য ‘কৃষক কার্ড’ প্রকল্পের উদ্বোধনে টাঙ্গাইল যাচ্ছেন, তখন গাজীপুরবাসী ঘরে বসে থাকতে পারেনি। গাজীপুরের প্রতিটি অলিগলি থেকে সাধারণ মানুষ ও নেতাকর্মীরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছেন, তা কেবল একটি অভ্যর্থনা নয়—এটি গণতন্ত্র এবং আগামীর সমৃদ্ধ বাংলাদেশের প্রতি জনগণের আস্থার প্রতিফলন। আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই এ দেশের কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে। গাজীপুর সবসময়ই আন্দোলনের দুর্গ ছিল, আজ এটি প্রমাণের দুর্গ হিসেবে আবির্ভূত হয়েছে।
এ সময় গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
‘কৃষক কার্ড’ প্রকল্পটি বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। এর মাধ্যমে কৃষকদের সরাসরি ভর্তুকি, কৃষি ঋণ ও উপকরণ সহায়তা প্রদানের লক্ষ্য নিয়ে প্রথম দফায় ১০টি জেলায় প্রি-পাইলটিং শুরু হয়েছে। টাঙ্গাইলে উদ্বোধনের মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
গাজীপুরের এই ব্যাপক জনসমর্থনকে অনেকে বর্তমান সরকারের প্রতি জনগণের আস্থা ও উন্নয়নমুখী নেতৃত্বের প্রতি সমর্থনের স্পষ্ট প্রতিফলন বলে মনে করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের যাত্রাপথে মহানগর বিএনপির সভাপতি শওকত সরকারের নেতৃত্বে জনতার উষ্ণ অভ্যর্থনা

গাজীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের যাত্রাপথে মহানগর বিএনপির সভাপতি শওকত সরকারের নেতৃত্বে জনতার উষ্ণ অভ্যর্থনা

আপডেট সময় ০২:০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬