ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন

জয়দেবপুর রেলগেট উচ্ছেদের পর ফের দখল কঠোর অবস্থানে গাসিক প্রশাসক ফের স্থায়ী উচ্ছেদ অভিযান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:০০:১১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

গাজীপুর সিটি কর্পোরেশনকে “গ্রীন ও ক্লিন” নগরী হিসেবে গড়ে তুলতে কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছেন প্রশাসক মো. শওকত হোসেন সরকার। এর অংশ হিসেবে গত ৩০ মার্চ সোমবার জয়দেবপুর রেলক্রসিং কলাপট্টি এলাকায় ফুটপাত দখল ও হকারমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ফুটপাত দখল করে বসা ব্যবসায়ীদের উচ্ছেদ করা হলেও কয়েক ঘণ্টার মধ্যেই পুনরায় হকাররা ফুটপাত দখল করে ব্যবসা শুরু করে। বিষয়টি প্রশাসকের নজরে আসলে তাৎক্ষণিকভাবে নতুন করে অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়।

গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার এর নির্দেশে বুধবার (০১ এপ্রিল) দুপুরে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত টিম মাঠে নেমে জয়দেবপুর রেলক্রসিং সংলগ্ন বাজারসহ পুরো ফুটপাত স্থায়ীভাবে উচ্ছেদ করে। এ সময় অবৈধ স্থাপনা অপসারণ এবং দখলমুক্ত রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়।

প্রশাসক শওকত হোসেন সরকার জানান, ভবিষ্যতে কেউ পুনরায় ফুটপাত দখল করে বাজার বসানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে জেল-জরিমানাসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া নিয়মিতভাবে প্রতি সপ্তাহে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান ও পরিদর্শন চালানো হবে।

তিনি আরও বলেন, শুধু জয়দেবপুর নয়, গাজীপুর মহানগরের প্রতিটি বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ স্থানে যেখানে ফুটপাত দখল থাকবে, সেখানেই ধারাবাহিকভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

error: Content is protected !!

জয়দেবপুর রেলগেট উচ্ছেদের পর ফের দখল কঠোর অবস্থানে গাসিক প্রশাসক ফের স্থায়ী উচ্ছেদ অভিযান

আপডেট সময় ০৫:০০:১১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬