ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

গাজীপুরে ভাওয়াল রিসোর্টে টাস্কফোর্সের অভিযান মাদক, বিদেশি মদসহ গ্রেফতার ৬

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

গাজীপুরের ভাওয়াল রিসোর্ট এন্ড স্পায় চলমান একটি ডিজে পার্টিতে যৌথ টাস্কফোর্স অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়েছে। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে অংশ নেয় জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, র‍্যাব-১ ও বাংলাদেশ পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সিদ্দিক ও মোঃ ফয়সাল এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশন্স) মোঃ বশির আহমেদ এর সমন্বয়ে ৩৫ সদস্যের বিশেষ টিম, ক্যাপ্টেন ইফতেখার আহমেদ এর নেতৃত্বে ২০ সদস্যের র‍্যাব টিম এবং জয়দেবপুর থানা পুলিশের ১৫ সদস্য এতে অংশ নেন।

রাত আনুমানিক ৯টার দিকে টাস্কফোর্স সদস্যরা গাজীপুর সদর উপজেলার নলজানী, মির্জাপুর, বারইপাড়ায় অবস্থিত ভাওয়াল রিসোর্ট এন্ড স্পায় পৌঁছে কনফারেন্স কক্ষের সামনে চলমান ডিজে পার্টিতে অভিযান চালান। এ সময় ঘটনাস্থল থেকে হান্টার ব্র্যান্ডের ১০১ ক্যান বিয়ার (৩৩.৩৩ লিটার) ও অ্যাবসোলিউট ভোদকার ৩ বোতল জব্দ করা হয়।

সেখান থেকে গ্রেফতার করা হয়— জাহিদুল আলম জয় (৩৪), জিহাদ আহম্মেদ রাফি (১৯) ও রেদোয়ান হাসান চৌধুরী (৩৩) কে।

পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রিসোর্টের ২০৯ নম্বর কক্ষে তল্লাশি চালিয়ে এমডিএমএ বা এক্সটাসি ৯ পিস (৫.৫ গ্রাম) এবং কুশ ৫ গ্রাম উদ্ধার করা হয়। এ ঘটনায় ফয়জুল ইসলাম খান লাবিব ও মোঃ আবির হোসেন (২৩) কে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে ৪০৬ নম্বর কক্ষে অভিযান চালিয়ে ক্যানাবিস চকলেট ২ প্যাকেট (১৬৫ গ্রাম) উদ্ধার করা হয় এবং ইফতিয়ার কাসেম চার্লী (৩০) কে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইনশৃঙ্খলা বাহিনী জানতে পারে, জাহিদুল আলম জয় এর নেতৃত্বে Art X নামীয় ব্যানারে ওই ডিজে পার্টির আয়োজন করা হয়। সেখানে অংশগ্রহণকারী তরুণ-তরুণীদের মাঝে বিভিন্ন ধরনের সিনথেটিক মাদক সরবরাহ করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

রিসোর্ট কর্তৃপক্ষ জানায়, অনুষ্ঠান আয়োজনের জন্য রিসোর্টটি জাহিদুল আলম জয় ভাড়া নিয়েছিলেন। এছাড়া ডিজে পার্টি পরিচালনার জন্য স্থানীয় প্রশাসনের কোনো ধরনের অনুমতি নেয়া হয়নি।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

গাজীপুরে ভাওয়াল রিসোর্টে টাস্কফোর্সের অভিযান মাদক, বিদেশি মদসহ গ্রেফতার ৬

আপডেট সময় ১১:৫১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬