ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী

প্রশাসক শওকত হোসেনের নির্দেশনায় প্রকৌশলী সুদীপ বসাকের তত্ত্বাবধানে সড়কজুড়ে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৪৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের টাঙ্গাইল সফরকে কেন্দ্র করে আব্দুল্লাহপুর হতে গাজীপুরে বিআরটি প্রকল্প এলাকার জমে থাকা যত্রতত্র ময়লা-আবর্জনা পরিষ্কার, সড়ক সৌন্দর্যবর্ধন, ফুলের গাছ রোপণ এবং পরিবেশ মনোরম করতে ব্যাপক কর্মযজ্ঞ পরিচালনা করেছে গাজীপুর সিটি করপোরেশন।

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের নির্দেশনায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। পুরো কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক।

জানা যায়, আব্দুল্লাহপুর থেকে শুরু করে কাশিমপুর, কোনাবাড়ী হয়ে টাঙ্গাইল সীমান্ত পর্যন্ত সড়কের দুই পাশে পরিচ্ছন্নতা অভিযান, আগাছা অপসারণ, ময়লা-আবর্জনা সরানো, মিডিয়ান ও সড়কদ্বীপে ফুলের গাছ লাগানোসহ সৌন্দর্যবর্ধনের নানা কাজ দিনরাত চালানো হয়।

অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাকের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা নিরলস পরিশ্রম করে অল্প সময়ের মধ্যেই পুরো এলাকার চিত্র বদলে দেন। এতে দীর্ঘদিনের অপরিচ্ছন্ন ও অগোছালো সড়কপথ নতুন রূপে সাজানো হয়।

সংশ্লিষ্টরা জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুধু আনুষ্ঠানিকতা নয়, নগরবাসীর জন্য পরিচ্ছন্ন ও নান্দনিক পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন পর সড়কটির এমন পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন রূপ দেখে তারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা এ ধরনের কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ

error: Content is protected !!

প্রশাসক শওকত হোসেনের নির্দেশনায় প্রকৌশলী সুদীপ বসাকের তত্ত্বাবধানে সড়কজুড়ে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম

আপডেট সময় ০৬:৪৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬