
নিজস্ব প্রতিবেদক ধানমন্ডি: রাজধানীর ধানমন্ডি ৪/এ জিগাতলা এলাকায় অবস্থিত বিলাসবহুল আবাসিক ভবন ‘বায়তুল হুদা টাওয়ার’ নিয়ে উত্তরাধিকার সম্পত্তি জোরপূর্বক ও বেআইনিভাবে দখল ও জাল দলিল তৈরির গুরুতর অভিযোগ উঠেছে। বাড়ি নং ১১/১-এ অবস্থিত এই বহুতল ভবনের প্রকৃত মালিক ছিলেন মরহুম এডভোকেট এন এইচ খন্দকার বলে দাবি করেছেন বঞ্চিত উত্তরাধিকারীরা।
অভিযোগকারীরা জানান, এন এইচ খন্দকার সাহেবের বড় ছেলে তার সন্তান ও তাদের স্ত্রীরা পারিবারিক কলহ তৈরী করে ষড়যন্ত্রের ও ভূয়া কাগজ পত্রের ও জাল দলিলের মাধ্যমে অন্য ভাইবোন তথা উত্তরাধিকারীদের দীর্ঘদিন যাবত বঞ্চিত করে আসছেন। ও প্রাপ্য সম্পত্তি ওয়ারিশগনরা চাইতে গেলে হুমকি ধুমকি ও ভয় ভীতি প্রদর্শন করে আসছেন তারা। আরও জানা যায় অভিযুক্তরা মরহুম এডভোকেট জনাব এন এইচ খন্দকারের পেনশন তথা হাইকোর্ট – সুপ্রিম কোর্টের ফান্ডের নোমিনির টাকা গোপনে আত্মসাৎ করে। উপোরক্ত সকল ঘটনা অত্র এলাকার এলাকাবাসীগন কম বেশি অবগত রয়েছেন ও এর তীব্র নিন্দা জানিয়েছেন।

দীর্ঘদিন ধরে ন্যায্য সম্পত্তি থেকে বঞ্চিত উত্তরাধিকারীরা মাননীয় ভূমিমন্ত্রী, ঢাকা জেলা প্রশাসক, স্থানীয় সংসদ সদস্য এবং ধানমন্ডির সচেতন এলাকাবাসীর কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের প্রাপ্য সম্পত্তি ফিরিয়ে দেওয়ার আকুল আবেদন জানিয়েছেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।।
নিজস্ব সংবাদ : 

















