ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন

গাছা খাল খনন কাজের গতি বাড়ানোর তাগিদ জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:২৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ সরকারের অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন প্রকল্প গাছা খাল খনন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেছেন গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া। মঙ্গলবার (৭ এপ্রিল) সরেজমিনে প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি কাজের গতি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করতে হলে খননকাজে আরও গতিশীলতা আনতে হবে। একইসঙ্গে খননের ফলে উত্তোলিত মাটি যথাযথভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ) মোঃ সোহেল রানা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহির উদ্দীন এবং সহকারী কমিশনার (ভূমি), টঙ্গী রাজস্ব সার্কেল মোহাম্মদ মোজাহেরুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক আরও বলেন, “গাছা খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

তিনি জানান, প্রকল্পের সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

error: Content is protected !!

গাছা খাল খনন কাজের গতি বাড়ানোর তাগিদ জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া

আপডেট সময় ০৪:২৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬