ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ঘিরে জিএমপির নির্বাচনী ব্রিফিং

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৫০:২২ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে সামনে রেখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) নির্বাচনী প্রস্তুতি জোরদার করেছে। এ উপলক্ষে বুধবার (১১ ফেব্রুয়ারি) বিআরটি মাঠে নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের নিয়ে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার। তিনি নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করেন।

পুলিশ কমিশনার বলেন, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত প্রতিটি পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করতে হবে। তিনি মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় ধৈর্য, সংযম ও নিরপেক্ষতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) জনাব তাহেরুল হক চৌহানসহ জিএমপির সকল উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী উপ-পুলিশ কমিশনার এবং থানার অফিসার ইনচার্জবৃন্দ। এছাড়া নির্বাচন ডিউটিতে নিয়োজিত সকল পুলিশ অফিসার ও সদস্য এতে অংশগ্রহণ করেন।

নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় জিএমপি সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

error: Content is protected !!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ঘিরে জিএমপির নির্বাচনী ব্রিফিং

আপডেট সময় ০৭:৫০:২২ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬