ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে গাজীপুরে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৯০ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে গাজীপুর জেলার বিভিন্ন উপজেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল থেকে তারা টহল কার্যক্রম শুরু করেছেন। গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন জানান, আজ থেকে বিজিবি সদস্যদের নিয়োজিত করা হয়েছে। তার মানে এই নয় যে, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা বা কোন কিছুর জন্য করা হয়েছে। বিজিবি সদস্যরা পুলিশ, র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে,গাজীপুর সদর, টঙ্গী, কালীগঞ্জ, কালিয়াকৈর ও কাপাসিয়া উপজেলাসহ গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিজিবির টহল জোরদার করা হয়েছে। তফসিলের পর থেকেই সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। তাদের সঙ্গে শুক্রবার সকাল থেকে ১৪ প্লটুন বিজিবির সদস্য জেলা শহরসহ ৫টি উপজেলায় টহল দিচ্ছেন। গুরুত্বপূর্ণ সড়ক, নির্বাচন অফিস, সংবেদনশীল কেন্দ্রের আশপাশ এবং জনসমাগমপূর্ণ এলাকায় নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হবে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে আরো অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হতে পারে। সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে এই টহল কার্যক্রম নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সালমা খাতুন বলেন, নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই অংশ হিসাবে আজ সকাল থেকে ১৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

error: Content is protected !!

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে গাজীপুরে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট সময় ০১:০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬