ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন

তারেক রহমান মানেই গাজীপুর, গাজীপুর মানেই আন্দোলন: মোশারফ হোসেন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:২৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ২৮১ বার পড়া হয়েছে

আজ দীর্ঘ ২০ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাজীপুর আগমন শুধু একটি রাজনৈতিক সফর নয়—এটি ইতিহাসের পুনরাবৃত্তি, স্মৃতির প্রত্যাবর্তন এবং ভবিষ্যতের জন্য এক স্পষ্ট বার্তা। গাজীপুরের মাটি সাক্ষী—এই জনপদ থেকেই বহু আন্দোলনের ঢেউ ছড়িয়েছে। আজ সেই গাজীপুর থেকেই তারেক রহমান আবারও ঘোষণা দিতে আসছেন—বাংলাদেশে গণতন্ত্র ফিরবেই, ভোটাধিকার ফিরবেই।”

গাজীপুর তারেক রহমানের কাছে কোনো নতুন জনপদ নয়—এই গাজীপুরেই তিনি বারবার এসেছেন আন্দোলন-সংগ্রামের দিনগুলোতে। স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র রক্ষার লড়াই ও দলের সাংগঠনিক শক্তি পুনর্গঠনের সময় গাজীপুর ছিল তারেক রহমানের নির্ভরতার এক গুরুত্বপূর্ণ ঘাঁটি।

সর্বশেষ ২০০৫ সালের মার্চে গাজীপুর মহানগরীর শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে আসেন তারেক রহমান।

বিএনপির দুঃসময়ে গাজীপুরের নেতাকর্মীরা যখন নির্যাতন, মামলা ও দমন-পীড়নের শিকার হয়েছেন, তখন তারেক রহমান সবসময় গাজীপুরের খোঁজ রেখেছেন, সাহস যুগিয়েছেন এবং আন্দোলনের দিকনির্দেশনা দিয়েছেন।

গাজীপুরের রাজপথ তারেক রহমানের সংগ্রামী পদচারণা ভুলে যায়নি। এই মাটিতে দাঁড়িয়ে তিনি একসময় তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। আজ ২০ বছর পর সেই গাজীপুরেই তার প্রত্যাবর্তন প্রমাণ করে—সংগ্রাম থেমে নেই, নেতৃত্বও থামেনি।

“দীর্ঘদিন পর তারেক রহমানের গাজীপুর আগমনকে ঘিরে যে ঐতিহাসিক কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে, তা সফল করতে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন। দলীয় নেতাকর্মীদের সংগঠিত করা, আইনগত ও প্রশাসনিক বাধা মোকাবিলা এবং শান্তিপূর্ণভাবে জনসভা সফল করার ক্ষেত্রে তার দৃঢ় নেতৃত্ব ও রাজনৈতিক দূরদর্শিতা আজ প্রশংসার দাবিদার। তার নেতৃত্বেই প্রমাণ হয়েছে—গাজীপুর বিএনপি ঐক্যবদ্ধ, শক্তিশালী এবং আন্দোলনের জন্য প্রস্তুত।

আপনার নেতৃত্বে আমরা দেখেছি কীভাবে একটি দলকে শক্তিশালী করা যায়, কীভাবে জনগণের পাশে দাঁড়াতে হয়। আজ গাজীপুরে এসে আপনি আমাদের সেই পথ দেখাবেন। আমরা প্রতিজ্ঞা করছি—দুর্নীতিমুক্ত, গণতান্ত্রিক, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুবদলের প্রতিটি সদস্য আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।

গাজীপুরের মাটিতে বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার এর পক্ষ থেকে গাজীপুরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

মো: মোশারফ হোসেন, গাজীপুর সদর মেট্রোথানা বিএনপি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

error: Content is protected !!

তারেক রহমান মানেই গাজীপুর, গাজীপুর মানেই আন্দোলন: মোশারফ হোসেন

আপডেট সময় ০৭:২৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬