ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন

গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১১:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ১৮৮ বার পড়া হয়েছে

সাংবাদিক সমাজের অকৃত্রিম বন্ধু, গণতন্ত্র পুনরুদ্ধারের আপোষহীন নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে গাজীপুর জেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকারের প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর আপোষহীন নেতৃত্ব দেশের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় বেগম খালেদা জিয়া সবসময় সাংবাদিকদের পাশে ছিলেন। তাঁর ত্যাগ ও অবদান নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর সিনিয়র সদস্য দেলোয়ার হোসেন–এর সভাপতিত্বে এবং শাহ সামছুল হক রিপন–এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সাংবাদিক খায়রুল ইসলাম, ফারদিন ফেরদৌস, আসাদুজ্জামান সাদ, অধ্যাপক জিয়া উদ্দিন আহমেদ, মাহবুব আলম, আমিনুল ইসলাম, অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, অধ্যাপক আসাদুজ্জামান আকাশ, আবিদ হোসেন বুলবুল, নাশিদ আহমেদ তুষার, জাহাঙ্গীর আলম, দিল আফরোজা, রওশান আরা নূপুর এবং মহানগর জিয়া পরিষদের সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম মোল্লাসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে তাঁর আদর্শ ও রাজনৈতিক সংগ্রাম থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

error: Content is protected !!

গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপডেট সময় ০৬:১১:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬