ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ Logo নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে অটোমেশনে টিকিট কাউন্টার চালু

  • মোঃ রাকিব হোসেন
  • আপডেট সময় ০১:৫৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ২৯৩ বার পড়া হয়েছে

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীসেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে অটোমেশনভিত্তিক টিকিট কাউন্টার চালু করা হয়েছে। নতুন এই ব্যবস্থার ফলে দীর্ঘদিনের ভোগান্তি কমবে এবং সেবা পেতে রোগীদের সময় সাশ্রয় হবে বলে আশা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্র জানায়, অটো মিশনের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করে স্বল্প সময়ের মধ্যেই বহির্বিভাগের টিকিট সংগ্রহ করা যাবে। এতে হাতে লেখা বা ম্যানুয়াল টিকিট ব্যবস্থার কারণে যে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলা তৈরি হতো, তা অনেকটাই কমে আসবে।

হাসপাতাল প্রশাসনের এক কর্মকর্তা বলেন, প্রতিদিন বিপুলসংখ্যক রোগী এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। আগে টিকিট কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়াতে হতো, যা রোগীদের জন্য কষ্টকর ছিল। অটোমেশন চালুর মাধ্যমে টিকিট বিতরণ প্রক্রিয়া আরও নিয়ন্ত্রিত ও স্বচ্ছ হবে।

রোগী ও স্বজনদের অনেকে এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁদের মতে, আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে হয়রানি কমবে এবং দ্রুত চিকিৎসাসেবা পাওয়া সহজ হবে।

কর্তৃপক্ষ জানায়, পর্যায়ক্রমে হাসপাতালের অন্যান্য সেবাও ডিজিটাল ও অটোমেশন ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে সরকারি হাসপাতাল সেবাকে আরও আধুনিক ও রোগীবান্ধব করার লক্ষ্য নেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

error: Content is protected !!

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে অটোমেশনে টিকিট কাউন্টার চালু

আপডেট সময় ০১:৫৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬