ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ Logo নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক

পিঠার ঘ্রাণে শীতের বিকেল, গাজীপুর সমাজ উন্নয়ন সোসাইটির উদ্যোগে পিঠা উৎসব

শীত এলেই পিঠার টানে গ্রামবাংলার ঘরে ঘরে নেমে আসে উৎসবের আমেজ। সেই চেনা স্বাদ আর ঐতিহ্যকে নগরজীবনে নতুন করে ফিরিয়ে আনতে গাজীপুর সমাজ উন্নয়ন সোসাইটির উদ্যোগে আয়োজন করা হয় শীতকালীন পিঠা উৎসব–২০২৬। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে গাজীপুর মহানগরীর হাবিবুল্লাহ স্মরণিস্থ ইকবাল কুটির প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবে ভিড় করেন নানা বয়সী মানুষ।

উৎসব প্রাঙ্গণে ঢুকতেই নাকে আসে ভাপা পিঠা আর চিতইয়ের ঘ্রাণ। পাশে সাজানো পাটিসাপটা, পুলি ও দুধচিতইয়ের স্টল। পরিবার-পরিজন নিয়ে আসা দর্শনার্থীরা পিঠার স্বাদ নিতে নিতে শীতের বিকেল উপভোগ করেন গল্প আর আড্ডায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব (উপসচিব) মো. আমিন আল পারভেজ। তিনি বলেন, পিঠা উৎসব শুধু খাবারের আয়োজন নয়; এটি বাঙালির সংস্কৃতি ও শিকড়ের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

গাজীপুর সমাজ উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হেলেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিটের সাধারণ সম্পাদক এ এম আশরাফ হোসেন টুলু, গাজীপুর সিটি কর্পোরেশনের বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল হামিদ সরকার এবং নির্বাহী প্রকৌশলী মো. আশরাফ হোসেন।

এ সময় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও প্রতিনিধিরাও উৎসবে অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন দৈনিক মুক্তবলাকার সম্পাদক ও প্রকাশক মো. আলমগীর হোসেন, দৈনিক কণ্ঠবাণীর সম্পাদক ও প্রকাশক জানে-এ-আলম, সাপ্তাহিক পিলসুজের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আবু হানিফা, দৈনিক ভোরের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক শাহজাহান খান এবং দৈনিক বাংলাদেশ কণ্ঠের গাজীপুর প্রতিনিধি জাহিদ হাসান ভূঁইয়া।

উৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গাজীপুর সমাজ উন্নয়ন সোসাইটির সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা সুরাইয়া।

আয়োজকদের ভাষ্য, এ ধরনের আয়োজনের মাধ্যমে শীতের পিঠার ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং সামাজিক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করাই তাঁদের লক্ষ্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

error: Content is protected !!

পিঠার ঘ্রাণে শীতের বিকেল, গাজীপুর সমাজ উন্নয়ন সোসাইটির উদ্যোগে পিঠা উৎসব

আপডেট সময় ১২:০৭:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬