ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন

অস্ত্র উদ্ধারে সাফল্য: গাছা থানার ওসি মনিরুজ্জামানকে পুরস্কৃত করলেন জিএমপি কমিশনার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫০:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরীতে অস্ত্র উদ্ধারের ঘটনায় গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামানকে পুরস্কৃত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মো. ইসরাইল হাওলাদার। শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) জিএমপি কমিশনার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অভিযানে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, অপরাধ (দক্ষিণ) বিভাগের কর্মকর্তারা। এ সময় গাছা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান কমিশনারের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। অভিযানে অংশ নেওয়া সংশ্লিষ্ট পুলিশ সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্র জানায়, গত ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ১০টার দিকে গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর পূর্বপাড়ার ক্যারটেক চায়না ফ্যাক্টরি গলিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে গাছা থানা পুলিশ। অভিযানে তাহেরের মালিকানাধীন একটি বাড়ি থেকে মোসলেম উদ্দিন মিয়া ওরফে মিয়া কসাই (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি ৭.৬৫ এমএম পিস্তল ও একটি ৯ এমএম পিস্তল। পাশাপাশি চারটি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।

জিএমপি কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, অপরাধ দমনে সাহসী ও পেশাদার অভিযানের স্বীকৃতি হিসেবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়েছে। তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে জিএমপির এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
পুলিশ কর্মকর্তারা জানান, আইনশৃঙ্খলা রক্ষা এবং মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

error: Content is protected !!

অস্ত্র উদ্ধারে সাফল্য: গাছা থানার ওসি মনিরুজ্জামানকে পুরস্কৃত করলেন জিএমপি কমিশনার

আপডেট সময় ১২:৫০:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬