
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার নগরীর ৩৭ নং ওয়ার্ডের বড়বাড়ী এলাকায় মশা নিয়ন্ত্রণে লার্ভিসাইডিং কার্যক্রম পরিচালনা করেছেন। শনিবার (০৪ এপ্রিল) তিনি সরেজমিনে উপস্থিত থেকে টেমিফস-৫০ ইসি ব্যবহার করে মশার লার্ভা ও ডিম ধ্বংস কার্যক্রমে অংশ নেন।
এ সময় প্রশাসক জানান, নগরবাসীকে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ থেকে সুরক্ষা দিতে নিয়মিতভাবে এই কার্যক্রম চলমান থাকবে। বিশেষ করে জমে থাকা পানি, ড্রেন ও জলাবদ্ধ স্থানে মশার বংশবিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি নগরবাসীকেও নিজ নিজ বাসাবাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান এবং কোথাও পানি জমে থাকলে দ্রুত তা অপসারণের পরামর্শ দেন।

গাজীপুর সিটি কর্পোরেশনের এই উদ্যোগে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন এবং নিয়মিত এমন কার্যক্রম চালু রাখার দাবি জানান।
নিজস্ব সংবাদ : 










