ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ Logo নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক
সেমাই, চিনি, পোলাও চালসহ খাদ্যসামগ্রী পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ

গাসিক প্রশাসক শওকত হোসেন সরকারের উদ্যোগে ১০ হাজার অসহায় পরিবারে ঈদ উপহার বিতরণ

  • মোঃ রাকিব হোসেন
  • আপডেট সময় ১১:২৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের উদ্যোগে নগরীর ১০ হাজার অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ব্যাপক পরিসরে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকারের আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে নগরীর বিভিন্ন ওয়ার্ডে সুবিধাবঞ্চিত মানুষের হাতে তুলে দেওয়া হয় সেমাই, চিনি, ভোজ্য তেল, পোলাও চাল, দুধসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

জানা গেছে, প্রতি বছর ঈদকে ঘিরে অনেক অসহায় পরিবার সামান্য মিষ্টি বা পোলাউ খাওয়ার স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন পূরণে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকের এই উদ্যোগ।

প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, “ঈদ মানেই আনন্দ ও ভাগাভাগি। নগরীর কোনো মানুষ যেন এই আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই আমরা কাজ করছি। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এসব উপহার সামগ্রী বিতরণ করা। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদকে কেন্দ্র করে নিম্ন আয়ের অনেক পরিবারের জন্য ন্যূনতম খাদ্যসামগ্রী জোগাড় করাও কষ্টসাধ্য হয়ে পড়ে। এমন বাস্তবতায় তাদের পাশে দাঁড়াতে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উপকারভোগীরা জানান, এ সহায়তা তাদের ঈদ উদযাপনকে সহজ করেছে। অনেকেই বলেন, সামান্য সেমাই-পোলাওয়ের আয়োজনই তাদের কাছে বড় আনন্দ, যা এবার সিটি কর্পোরেশনের প্রশাসকের উদ্যোগে বাস্তবায়িত হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

error: Content is protected !!

সেমাই, চিনি, পোলাও চালসহ খাদ্যসামগ্রী পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ

গাসিক প্রশাসক শওকত হোসেন সরকারের উদ্যোগে ১০ হাজার অসহায় পরিবারে ঈদ উপহার বিতরণ

আপডেট সময় ১১:২৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬