ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ Logo নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক

মাহে রমজান উপলক্ষে গাজীপুরে টিসিবির ট্রাকসেল উদ্বোধন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে গাজীপুরে ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজবাড়ী মাঠে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির বলেন, রমজানে বাজারে চাপ বাড়ে। নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘবে সরকার টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ করছে। এই কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় প্রশাসনের নজরদারি থাকবে।

টিসিবির গাজীপুর ক্যাম্পের সহকারী পরিচালক রাশেদুল ইসলাম জানান, ১৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত (শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া) মোট ২০ দিন এ কার্যক্রম চলবে। মহানগরীর ৫৭টি ওয়ার্ডে ১৫টি নির্ধারিত স্থানে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে ৪০০ জন ভোক্তা নির্ধারিত দামে পণ্য কিনতে পারবেন।

প্রতি ভোক্তা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল (প্রতি লিটার ১১৫ টাকা), ১ কেজি চিনি (৮০ টাকা), ২ কেজি মসুর ডাল (৭০ টাকা কেজি), ১ কেজি ছোলা (৬০ টাকা) এবং আধা কেজি খেজুর (প্রতি কেজি ১৬০ টাকা) কিনতে পারবেন।

টিসিবি কর্মকর্তারা জানান, যে কেউ নির্ধারিত ট্রাকসেল পয়েন্টে গিয়ে জাতীয় পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে এসব পণ্য কিনতে পারবেন। রমজানজুড়ে বাজার স্থিতিশীল রাখতে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের আশা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

error: Content is protected !!

মাহে রমজান উপলক্ষে গাজীপুরে টিসিবির ট্রাকসেল উদ্বোধন

আপডেট সময় ০৫:৩৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬