ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ Logo নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক

স্বচ্ছ পরিবেশে জিসিসির ড্রাইভার ও মেকানিক্যাল কর্মী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ২৫৪ বার পড়া হয়েছে

গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) ড্রাইভার এবং মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল কর্মী নিয়োগের লিখিত পরীক্ষা স্বচ্ছ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে টঙ্গীতে অবস্থিত গাজীপুর সিটি করপোরেশন স্কুলে এ পরীক্ষা নেওয়া হয়। সকাল ১০টায় ড্রাইভার পদে ৪০টি শূন্য পদের বিপরীতে ২০৮ জন আবেদনকারীর মধ্যে ১৫২ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। একই দিনে সকাল ১১টায় মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল পদে ৩০টি শূন্য পদের বিপরীতে ৪৫২ জন আবেদনকারীর মধ্যে ৩১২ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা শুরুর পর থেকেই কেন্দ্র পরিদর্শন করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মুহাম্মদ সোহেল হাসান। এ সময় তিনি পরীক্ষা কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা ও শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এছাড়া ড্রাইভার ও মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল কর্মী নিয়োগ কমিটির সভাপতি গাজীপুর সিটি করপোরেশনের সচিব আমিন আল পারভেজ, কমিটির সদস্য স্থানীয় সরকার উপ-পরিচালক (উপসচিব) আহাম্মদ হোসেন ভূঁইয়া, জিসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ সানিউল কাদের, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা এস এম গোলাম কিবরিয়া, অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল এবং অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে তদারকি করেন।
সিটি করপোরেশন সূত্র জানায়, লিখিত পরীক্ষার পাশাপাশি প্রার্থীদের মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল বিষয়ে সাধারণ জ্ঞান, পেশাদার লাইসেন্সধারী ড্রাইভিং দক্ষতা, শারীরিক যোগ্যতা এবং মানসিক দৃঢ়তা যাচাই-বাছাই করা হবে। এসব ধাপ পেরিয়ে অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের মাঠপর্যায়ের কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে।
গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান বলেন, মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতেই ড্রাইভার এবং মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতের সুযোগ নেই।

নিয়োগ কমিটির সভাপতি ও সিটি করপোরেশনের সচিব আমিন আল পারভেজ বলেন, নিয়োগ পরীক্ষা স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। মেধাভিত্তিক ও স্বচ্ছ নিয়োগের মাধ্যমে দক্ষ জনবল নিয়োগ দেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর গাজীপুর সিটি করপোরেশন অস্থায়ীভাবে দৈনিক মজুরি ভিত্তিতে ড্রাইভার ও মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

error: Content is protected !!

স্বচ্ছ পরিবেশে জিসিসির ড্রাইভার ও মেকানিক্যাল কর্মী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট সময় ১২:২১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬