ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হরিজন সম্প্রদায়ের মা-হারা এতিম কনের বিয়েতে গাজীপুর ডিসি, মানবিকতায় মুগ্ধ এলাকাবাসী Logo গাজীপুরে জীবনের নিরাপত্তা চেয়ে জুলাই যোদ্ধার সংবাদ সম্মেলন Logo বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি গাজীপুর ইউনিট কমিটি গঠন সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সেলিম Logo গাজীপুর সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের প্রকল্পের উন্নয়ন সংক্রান্ত সমন্বয় সভা, প্রশাসকের কঠোর নির্দেশনা Logo গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রশাসক শওকত হোসেন সরকার Logo গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন Logo গাজীপুরে শিশুর সুরক্ষায় হাম-রুবেলা ক্যাম্পেইন ২০ এপ্রিল, টিকার আওতায় ৩ লাখ ৮১ হাজার শিশু Logo শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত কালিয়াকৈরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন Logo গাজীপুরে ভাওয়াল রিসোর্টে টাস্কফোর্সের অভিযান মাদক, বিদেশি মদসহ গ্রেফতার ৬ Logo প্রশাসক শওকত হোসেনের নির্দেশনায় প্রকৌশলী সুদীপ বসাকের তত্ত্বাবধানে সড়কজুড়ে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম

গাজীপুরে এমএ মান্নান স্মৃতি একাডেমীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, স্বাস্থ্যসেবা ও ফ্রি অ্যাম্বুলেন্স সেবা উদ্বোধন

  • মোঃ রাকিব হোসেন
  • আপডেট সময় ০৬:০৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

মানবিক রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গাজীপুরে দুঃস্থ ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সাধারণ স্বাস্থ্যসেবা এবং ফ্রি অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গাজীপুর মহানগরীর লক্ষীপুরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই সেবা কার্যক্রম পরিচালিত হয়।

লায়ন ক্লাব ঢাকা বেলি গার্ডেন প্লাস ও অধ্যাপক এম. এ মান্নান স্মৃতি একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত এই মহতী কর্মসূচির উদ্বোধন করেন একাডেমির প্রধান পৃষ্ঠপোষক, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবং গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি।

গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব ও অধ্যাপক এম. এ মান্নান স্মৃতি একাডেমির সভাপতি মাহমুদ হাসান রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে মহানগর বিএনপির শীর্ষস্থানীয় ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এম মঞ্জুরুল করিম রনি বলেন, দেশ আজ সংকটময় সময় পার করছে। এই সময়ে রাজনীতি মানে শুধু ক্ষমতার লড়াই নয়—রাজনীতি মানে মানুষের পাশে দাঁড়ানো, তাদের জীবন রক্ষা করা। দুঃস্থ ও অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি সবসময় মানুষের অধিকার ও মানবিক মর্যাদার রাজনীতি করে।

তিনি আরও বলেন, গাজীপুরের প্রতিটি অসহায় মানুষ যেন জরুরি মুহূর্তে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা পায়—এই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণের সেবায় আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকব।

দিনব্যাপী এই কর্মসূচিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে কয়েক শতাধিক সাধারণ রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধসহ সাধারণ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এতে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

স্থানীয় বাসিন্দারা বলেন, বর্তমান বাস্তবতায় যেখানে চিকিৎসা ব্যয় সাধারণ মানুষের নাগালের বাইরে, সেখানে এমন উদ্যোগ আমাদের জন্য আশার আলো। আমরা চাই এ ধরনের মানবিক কার্যক্রম নিয়মিত হোক।

অনুষ্ঠানটি পরিণত হয় গাজীপুরে মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও জনসেবামূলক রাজনীতির এক শক্তিশালী বার্তায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরিজন সম্প্রদায়ের মা-হারা এতিম কনের বিয়েতে গাজীপুর ডিসি, মানবিকতায় মুগ্ধ এলাকাবাসী

গাজীপুরে এমএ মান্নান স্মৃতি একাডেমীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, স্বাস্থ্যসেবা ও ফ্রি অ্যাম্বুলেন্স সেবা উদ্বোধন

আপডেট সময় ০৬:০৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬