ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর থানায় জিডি দায়ের Logo শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’

গাজীপুরে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর থানায় জিডি দায়ের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরের সদর থানাধীন নীলেরপাড়া এলাকায় আদালতের নির্দেশ অমান্য করে জমি জবরদখল, অবৈধ স্থাপনা নির্মাণের চেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এই ঘটনায় জানমালের নিরাপত্তা চেয়ে গত ৬ আগস্ট গাজীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৬১৪) দায়ের করেছেন ভুক্তভোগী মো. মতিউর রহমান (৪৭)।

জিডি সূত্রে জানা যায়, জয়দেবপুর সাব-রেজিস্ট্রি অফিসের ১২৪৪৫ নং হেবার ঘোষণাপত্র দলিল (তারিখ: ১০/০৯/২০২৩) এবং ৪২৭২ নং জোত মূলে নীলেরপাড়াস্থিত এসএ-৭, আরএস-১৩১ নং খতিয়ানে ১৭ শতাংশ জমির মালিক মো. মতিউর রহমান। তিনি নামজারি ও হালনাগাদ খাজনা পরিশোধ করে দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখলে আছেন।

তবে স্থানীয় ১. মো. নুরুজ্জামান (৫০), ২. মোসা. সোহেলা আক্তার (৪৫), ৩. আফরোজা আক্তার (৪৮) ও ৪. খোরশেদ আলম খুশি (৫৫)—এই চারজন জমিটি জবরদখলের ষড়যন্ত্র শুরু করলে ভুক্তভোগী মতিউর রহমান গাজীপুরের ১ম সিনিয়র সহকারী জজ আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞার দেওয়ানী মোকদ্দমা (নং-২৮১/২০২৪) দায়ের করেন। আদালত এ বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ধার্য করেছেন।

অভিযোগ রয়েছে, বিচারাধীন মামলা থাকা সত্ত্বেও বিবাদীরা আদালতের তোয়াক্কা না করে দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত ৬ আগস্ট সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় অভিযুক্তরা লাঠিসোটা ও নির্মাণ সামগ্রী নিয়ে উক্ত জমিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করে। এতে মতিউর রহমান বাধা দিলে অভিযুক্তরা মারমুখী হয়ে তাকে গালাগাল ও হত্যার হুমকি দেয়। পরবর্তীতে আশেপাশের স্থানীয় লোকজন এগিয়ে এলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে।

ভুক্তভোগী মতিউর রহমান জানান, “আদালতে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও বিবাদীরা গায়ের জোরে আমার জমি দখল করতে চাচ্ছে। বাধা দেওয়ায় আমাকে ও আমার পরিবারকে মেরে ফেলার হুমকি দিয়েছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

গাজীপুর সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, প্রাপ্ত সাধারণ ডায়েরির ভিত্তিতে সংশ্লিষ্ট বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পুলিশ কাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর থানায় জিডি দায়ের

error: Content is protected !!

গাজীপুরে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর থানায় জিডি দায়ের

আপডেট সময় ০১:০০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬