ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী

বঙ্গভবনে রাষ্ট্রপতি–প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩১:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ২৪৩ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গভবনে অনুষ্ঠিত সাক্ষাৎকালে দেশের বিচারব্যবস্থার বর্তমান অবস্থা এবং চলমান বিচারিক প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সাক্ষাৎকালে প্রধান বিচারপতি দেশের বিচার বিভাগের সার্বিক কার্যক্রম এবং চলমান চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধির জন্য নেয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিচার বিভাগের স্বাধীনতা, নিরপেক্ষতা এবং দক্ষতা আরও উন্নত করার গুরুত্বে গুরুত্ব দেন। তিনি ন্যায়বিচার নিশ্চিত করতে প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগের সাফল্য কামনা করেন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে রাষ্ট্রপতির কার্যালয়ের সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দেশের প্রধান বিচারপতির শপথ গ্রহণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার সংকটের কারণ ও করণীয় নিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির লিফলেট বিতরণ

error: Content is protected !!

বঙ্গভবনে রাষ্ট্রপতি–প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় ০১:৩১:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬