ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির Logo গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নতুন উদ্যোগ Logo গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড Logo শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে শিল্প ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না: জয়নাল আবেদীন রিজভী Logo কাশিমপুর ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না খারিজ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা, মূলহোতা উপ-সহকারী নায়েব হাজেরা Logo গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ঠেকাতে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার Logo মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন Logo মির্জাপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু Logo ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা, ভাওয়ালগড়ে  নতুন কুঁড়ি স্পোর্টস বাছাই পর্ব উদ্বোধন করেন জয়নাল আবেদীন রিজভী

মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৪৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা এবং সুস্থ-সুন্দর সমাজ গঠনের প্রত্যয়ে গাজীপুর সদর উপজেলার আরপিগেইট নয়নপুর এলাকায় অনুষ্ঠিত হয়েছে ২৫ কিলোমিটার ম্যারাথন দৌড়। ‘শুরু করুন দৌড়, বন্ধ করুন মাদক’—এ স্লোগানে শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ৬টায় নয়নপুর যুবসমাজের উদ্যোগে রাজেন্দ্রপুর ল্যাবরেটরি স্কুলের সামনে থেকে এ ম্যারাথন শুরু হয়।

মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন, সিআইডি কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মালেক, ডা. শফিক, অধ্যক্ষ মীর মনির, অ্যাডভোকেট ইকবাল হোসেন, হাফেজ ইব্রাহীম, এমদাদুল হক এমদাদ, রাসেল মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নয়নপুর সচেতন যুবসমাজের সদস্যরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘মাদক আমাদের ধ্বংস করে দিচ্ছে। যুবসমাজকে মাদকের কারণে ধ্বংস হতে দেওয়া যাবে না। যুবসমাজকে ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে সম্পৃক্ত করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’

তিনি বলেন, একটি সুস্থ জাতি ও সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে হলে তাদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিতে হবে।

আয়োজকরা জানান, মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং তরুণদের সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ‘মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন’—এমন প্রত্যয়ী বার্তার মধ্য দিয়ে ম্যারাথনে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির

error: Content is protected !!

মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু

আপডেট সময় ০৮:৪৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬