ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে দালাল সন্দেহে আটক, ১৫ দিনের কারাদণ্ড Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির Logo গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নতুন উদ্যোগ Logo গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড Logo শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে শিল্প ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না: জয়নাল আবেদীন রিজভী Logo কাশিমপুর ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না খারিজ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা, মূলহোতা উপ-সহকারী নায়েব হাজেরা Logo গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ঠেকাতে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার Logo মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন Logo মির্জাপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু

প্রয়োজন হলে আরও বো‌য়িং কেনা হ‌বে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাইরের কোনো চাপের মুখে বোয়িং উ‌ড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে- এমন ধারণা নাকচ করে দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, যাত্রী চাহিদা এবং জাতীয় পতাকাবাহী বিমান সংস্থার ভবিষ্যৎ আন্তর্জাতিক কার্যক্রমের ওপর ভিত্তি করেই সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরের প্রয়োজনীয়তা যাচাই-বাছাই করছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

হুমায়ুন ক‌বির ব‌লেন, বোয়িং কেনা হয়েছে এবং সেটি একটি উন্মুক্ত পরিবেশে স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমেই হয়েছে। যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমাদের দেশের চারজন মন্ত্রী উপস্থিত ছিলেন। আমাদের চাহিদা অনুযায়ী আমরা বোয়িং কিনেছি। ঐতিহাসিকভাবেই বাংলাদেশ বোয়িংয়ের ভারী বিমান ব্যবহার করে আসছে। তবে আমাদের মিশ্র বহরের প্রয়োজন আছে।

তি‌নি ব‌লেন, এই একবিংশ শতাব্দীতে রুট বাড়াতে হলে এবং এভিয়েশন হাব হতে হলে আমাদের মিশ্র বহর লাগবে। বাংলাদেশের প্রাপ্ত বিমানের বহর আরও অনেক বাড়ানো দরকার। এখানে কোনো লুকায়িত অ্যাজেন্ডা নেই। এটি সম্পূর্ণ আমাদের প্রয়োজনের ভিত্তিতে করা হয়েছে এবং খোলামেলাভাবেই আপনাদের জানানো হয়েছে।

প্রয়োজন হলে আরও বো‌য়িং কেনা হ‌বে জা‌নি‌য়ে প্রতিমন্ত্রী ব‌লেন, প্রয়োজন হলে আমরা আরও কিনব। যাত্রীসেবার মান বাড়ানো এবং একটি ক্রমবর্ধমান এভিয়েশন হাব হওয়ার জন্য আমাদের বহর সম্প্রসারণ করা প্রয়োজন।

বিমানের ঢাকা-নিউ ইয়র্ক ফ্লাইট পুনরায় চালু নি‌য়ে এক প্রশ্নের জবা‌বে প্রতিমন্ত্রী ব‌লেন, এ বিষয়ে একটি কারিগরি মূল্যায়ন বা যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে। কারিগরি সমস্যার কারণে ঢাকা-নিউ ইয়র্ক রুটের কার্যক্রম স্থগিত করা হয়েছিল এবং সরকার এখন এটি পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় বিষয়গুলো পর্যালোচনা করছে।

প্রধানমন্ত্রীর জাতিসংঘের ভাষণ নিয়ে বিরোধী দলের নেতার অভিযোগে নি‌য়ে হুমায়ুন ক‌বির ব‌লেন, প্রধানমন্ত্রীর জাতিসংঘে ভাষণ দেওয়া নিয়ে বিরোধী দলের এক সিনিয়র নেতার অভিযোগে আমি আসলেই অবাক! বিরোধী দলের যে নেতার কথা আপনি বলছেন, তিনি কোন বুদ্ধিতে এই কথাগুলো বললেন।

তি‌নি ব‌লেন, প্রধানমন্ত্রীর ভাষণে ‘জলবায়ু পরিবর্তন প্রাধান্য পেয়েছে। জলবায়ু পরিবর্তন কি বিএনপি বা জামায়াতের বিষয়, না অন্য কারও? এটি তো দেশের কথা এবং সারা বিশ্বের জন্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তার বক্তব্যে কোথায় দলীয় কথা বলা হয়েছে, তা তো আমি বুঝলাম না। এসব না বুঝে, না পড়ে, না শুনে শুধু শুধু মন্তব্য করা আসলে ঠিক না। একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলা উচিত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে দালাল সন্দেহে আটক, ১৫ দিনের কারাদণ্ড

error: Content is protected !!

প্রয়োজন হলে আরও বো‌য়িং কেনা হ‌বে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় ১২:০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬